News Flash

  • Home
  • দিনের খবর
  • চিনে ঢুকতে দেওয়া হল না অরুণাচলের তিন অ্যাথলিটকে; ক্ষোভ ভারতের, সফর বাতিল করলেন অনুরাগ ঠাকুর
Image

চিনে ঢুকতে দেওয়া হল না অরুণাচলের তিন অ্যাথলিটকে; ক্ষোভ ভারতের, সফর বাতিল করলেন অনুরাগ ঠাকুর

নয়া দিল্লি, ২২ সেপ্টেম্বর(হি.স.): চিনে হচ্ছে এ বারের ১৯ তম এশিয়ান গেমস। এই গেমসে অরুণাচলের তিন অ্যাটলিটকে পরিচয়পত্র দেওয়ার পরও চিনে ঢুকতে দেওয়া হল না! এই বিস্ময়কর ঘটনা জেরে চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।
এশিয়ান গেমসের মত জায়গায় চিনের এই আচরণ মেনে নিতে পারছে না ভারত সরকার। জানা গিয়েছে আজ অরুণাচলের তিন উসু প্লেয়ারকে চিনে ঢুকতে দেওয়া হয়নি। এই তিন অ্যাথলিট হলেন নেইমান ওয়াংসু, অনিলু তেগা, মেপাং লামগু। আজই এই তিন অ্যাথলিটের উসু ইভেন্টে নামার কথা। অথচ আয়োজকদের পক্ষ থেকে তাঁদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়া সত্বেও এই ধরনের আচরণ করা হলো। তারা চিনে ঢোকার অনুমতি পেল না। এই বিষয়টা অবাক করছে ভারত সরকারকে। তাই এই ঘটনার পরিপ্রেক্ষিতে চিন সফর বাতিল করলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ।
ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, চিনের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছে ভারত সরকার। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, চিনের এই ধরণের আচরণ বরদাস্ত করা হবে না।

Releated Posts

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top