News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধলাই জেলা সফরে কেন্দ্রীয় আধিকারিকদের দল  
Image

ধলাই জেলা সফরে কেন্দ্রীয় আধিকারিকদের দল  

আগরতলা, ২১ সেপ্টেম্বর: কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের আধিকারিকদের একটি দল ধলাই জেলা সফরে এসেছেন । উচ্চাকাঙ্ক্ষী জেলার উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে  খোঁজখবর নিতে সফরে আসা  এই আধিকারিকরা ইতিমধ্যে জেলা শাসক সিদ্ধার্থ জয়সওয়াল সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকদের সাথে বৈঠক করেন। সপ্তাহ ব্যাপী সফরকালে তাঁরা বিভিন্ন কেন্দ্রীয় ও রাজ্য প্রকল্পের রূপায়ণ এর কাজ কর্মগুলো দেখছেন। এই আধিকারিকরা ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং মনরেগা নিয়ে বিস্তারিত খোঁজখবর নেনে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রীয় কাজকর্ম পরিদর্শন করেন । আধিকারিকরা চা শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প নিয়েও খোঁজখবর নিচ্ছেন । এই আধিকারিকদের মধ্যে আছেন  শৈলেশ কুমার শর্মা, দীপক কুমার সিনহা, শিব কুমার মিশ্র, কুমার সুন্দরম, শক্তি সিং এবং প্রশান্ত রানা। তাঁরা আগামী কয়েকদিন জেলায় বিভিন্ন প্রকল্পের উল্লেখযোগ্য বাস্তবায়নের কিছু দৃষ্টান্তমূলক কর্মকান্ড ও এলাকা পরিদর্শন করবেন।  জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, সফরকারী আধিকারিকরা ক্ষুদ্র চা উৎপাদক এলাকা পরিদর্শন করবেন। বিভিন্ন প্রকল্প নিয়ে সুবিধাভোগীদের অভিজ্ঞতা এবং সুবিধার বিষয়ে জানতে সুবিধাভোগীদের সাথেও তাঁরা কথা বলছেন।

Releated Posts

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026

মোদির জন্মদিনের কর্মসূচিতে সরকারি সম্পদ ব্যবহারে আপত্তি জিতেন্দ্রর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং তাঁর ২৫ বছরের জনজীবন উপলক্ষে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পানিসাগরে ৪০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ট্রাক চালক আটক

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৬ সেপ্টেম্বর: উত্তর ত্রিপুরার পানিসাগরে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পানিসাগর থানার…

ByByReshmi Debnath Sep 16, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top