News Flash

  • Home
  • দিনের খবর
  • বাসন্তীতে বেপরোয়া বাইক রেস দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক এক
Image

বাসন্তীতে বেপরোয়া বাইক রেস দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক এক

বাসন্তী, ১৮ সেপ্টেম্বর (হি. স.) : গভীর রাতে বাসন্তী রাজ্য সড়কে বাইক রেস করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তিন বাইক আরোহী। ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের। মৃতদের নাম সাহিন লাল(২১), সুরাগ লস্কর(২২)। ঘটনায় গুরুতর জখম অবস্থায় রাকিব সর্দার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। বাসন্তী থানার কালিডাঙার কাছে দুর্ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। নিহতদের বাড়ি বাসন্তী থানার সোনাখালি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ বাসন্তীর গদখালি থেকে তিনটি বাইকে মোট নয়জন বন্ধু বাসন্তীর দিকে ফিরছিলেন। বাইক তিনটি নিজেদের মধ্যে রেষারেষি করতে গিয়ে প্রচণ্ড গতিতে চলছিল। এঁদের মধ্যেই একটি বাইক রাস্তার কালিডাঙার কাছে নিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুৎয়ের খুঁটিতে ধাক্কা মেরে পাশের জলাশয়ে গিয়ে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক সাহিনের। স্থানীয়রা এঁদেরকে আশঙ্কাজনক ভাবে উদ্ধার করে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে সুরাগ ও রাকিবকে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হলে রাস্তাতেই মৃত্যু হয় সুরাগের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার পরিজনরা। বাসন্তী থানার পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয়দের দাবি ইদানিং রাত বাড়লেই বাসন্তীর রাস্তায় বাইক রেসে মত্ত হচ্ছে একদল যুবক। এদিনও সেই রেস করতে গিয়েই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা নবীন মন্ডল, মিহির সর্দার বলেন, “ রাস্তা ভালো হতেই এই বাইক রেস শুরু হয়েছে। রাত বাড়লে এই রাস্তা দিয়ে সাধারণ মানুষকে প্রান হাতে নিয়ে চলাচল করতে হয়। তীব্র গতিতে যেভাবে বাইক চলাচল করে তাতে ভয় পাওয়াই স্বাভাবিক।” রাতের অন্ধকারে এই বাইক রেস নিয়ন্ত্রণে আনতে পুলিশের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। বিষয়টি ক্ষতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ কর্তারা।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top