News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে : প্রধানমন্ত্রী
Image

২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের বিশেষ অধিবেশনের প্রাক্কালে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করতেই হবে আমাদের। সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বিশেষ অধিবেশন, ১৮-২২ সেপ্টেম্বর, ৫-দিনের এই বিশেষ অধিবেশন শুরু হওয়ার প্রাক্কালে এদিন সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, “সংসদের এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা বিশাল। এটি ঐতিহাসিক সিদ্ধান্তের একটি অধিবেশন। এই অধিবেশনের একটি বিশেষত্ব হল ৭৫ বছরের যাত্রা শুরু হচ্ছে একটি নতুন গন্তব্য থেকে…এখন, একটি নতুন জায়গা থেকে যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার সময়…২০৪৭ সালের মধ্যে আমাদের দেশকে একটি উন্নত দেশে পরিণত করতে হবে। আগামী সময়ের সব সিদ্ধান্ত নতুন সংসদ ভবনে নেওয়া হবে।”

প্রধানমন্ত্রীর কথায়, “এটি একটি সংক্ষিপ্ত অধিবেশন। সাংসদদের সর্বাধিক সময় উৎসাহ এবং উত্তেজনার পরিবেশে (অধিবেশনে) উৎসর্গ করা উচিত।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আগামীকাল গণেশ চতুর্থীতে, আমরা নতুন সংসদে যাব। ভগবান গণেশ ”বিঘ্নহর্তা” নামেও পরিচিত, এখন দেশের উন্নয়নে কোনও বাধা থাকবে না… ”নির্বিঘ্ন রূপ সে সারে স্বপ্নে সারে সংকল্প ভারত পরিপূর্ণ করেগা”… সংসদের এই অধিবেশন ছোট হতে পারে, কিন্তু সুযোগে ঐতিহাসিক।”
ভারতের চন্দ্রযান-৩ মিশনের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, “চন্দ্র মিশনের সাফল্য — চন্দ্রযান-৩ আমাদের তিরঙ্গা উত্তোলন করেছে, শিব শক্তি পয়েন্ট অনুপ্রেরণার নতুন কেন্দ্র হয়ে উঠেছে, তিরাঙ্গা পয়েন্ট আমাদের গর্বে ভরিয়ে দিচ্ছে। সারা বিশ্বে যখন এমন কোনও অর্জন করা হয়, তখন সেটাকে আধুনিকতা, বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে দেখা হয়। যখন এই সামর্থ্য বিশ্বের সামনে আসে, তখন বেশ কিছু সুযোগ ও সম্ভাবনা ভারতের দরজায় কড়া নাড়ে।” ভারতের জি-২০ শিখর বৈঠকের সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছে, “ভারত সর্বদা গর্বিত হবে, কারণ আমরা জি-২০ শিখর সম্মেলনে গ্লোবাল সাউথের কণ্ঠস্বর হয়েছি এবং আফ্রিকান ইউনিয়ন জি-২০-এর স্থায়ী সদস্য হয়ে উঠেছে। এ সবই ভারতের উজ্জ্বল ভবিষ্যতের সংকেত। ”যশোভূমি” একটি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রও গতকাল দেশকে উৎসর্গ করা হয়েছে।”

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top