News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান
Image

জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান

আগরতলা, ১৬ সেপ্টেম্বর :আজ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে ইন্দো- বাংলা খোলা জানালা আয়োজিত বাংলা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এই অনুষ্ঠানের মুখ্য উপদেষ্টা ধীরেন্দ্রনাথ দত্তের কনিষ্ঠা কন্যা মণীষা দত্ত পুরকায়স্থ এবং মুক্তিযোদ্ধাদের একনিষ্ঠ ভক্ত অনুরাগী প্রবাসী মহম্মদ নূরুল ইসলাম। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. সৌমিত্র কুমার সিনহ।আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ মাননীয় রেবতী মোহন দাস,প্রবীর ঘোষ রায়, ড. মীর রেজাউল করিম, ড. ফিরোজা বেগম।
আজকের অনুষ্ঠানের আলোচনায় অংশ নিয়েছেন অধ্যাপক ড. মীর, অধ্যাপিকা রিজিয়া, অধ্যাপিকা শর্মিষ্ঠা সিনহা, অমলেন্দু চৌধুরী, ডা: পবিত্র কুমার সাহা প্রমূখ। এছাড়া কুড়িটি সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য উপস্থিত ছিলেন । সঙ্গীত শিল্পী গণেশ চন্দ্র রায় বাউল , ধীরেন্দ্রনাথ দত্ত কে নিয়ে স্বরচিত গান করেন, এবং শ্যামা সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনুষ্কা ঘোষ ।সঞ্চালনায় ছিলেন নিমাই মন্ডল, দেবিকা বন্দোপাধ্যায়, রঞ্জনা কর্মকার। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন ইন্দো বাংলা খোলা জানালার কর্নধার, নজরুল গবেষক ড.দীপা দাস।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top