News Flash

  • Home
  • দেশ
  • গান্ধীজির আদর্শ সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বৈশ্বিক ভবিষ্যতের পথ দেখায় : প্রধানমন্ত্রী
Image

গান্ধীজির আদর্শ সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বৈশ্বিক ভবিষ্যতের পথ দেখায় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): জাতির জনক মহাত্মা গান্ধীকে আরও একবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স হ্যান্ডেল মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছেন, “গান্ধীজির নিরন্তর আদর্শ আমাদের সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে সুরেলা, অন্তর্ভুক্তিমূলক ও সমৃদ্ধ বৈশ্বিক ভবিষ্যতের পথ দেখায়।” ভারতের পৌরহিত্যে জি-২০ শিখর সম্মেলনের দ্বিতীয় দিনে, রবিবার সকালে দিল্লির রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বনেতারা।

প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানিয়েছেন, “আইকনিক রাজঘাটে, জি-২০ পরিবার মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে – শান্তি, সেবা, সমবেদনা এবং অহিংসার আলোক-সংকেত। বিভিন্ন দেশ একত্রিত হওয়ার সঙ্গে সঙ্গে, গান্ধীজির কালজয়ী আদর্শ আমাদের সম্মিলিত দৃষ্টিভঙ্গিকে একটি সুরেলা, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বৈশ্বিক ভবিষ্যতের জন্য পথ দেখায়।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top