News Flash

  • Home
  • দিনের খবর
  • জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ; নভেম্বর ভার্চুয়াল বৈঠক, সকলকে যুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
Image

জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ; নভেম্বর ভার্চুয়াল বৈঠক, সকলকে যুক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): ভারতের পৌরহিত্য অষ্টাদশ জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার জি-২০ শিখর সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে নভেম্বর মাসে একটি ভার্চুয়াল সম্মেলন করার প্রস্তাব করেছেন মোদী, যাতে জি-২০ গোষ্ঠীর কাজ পর্যালোচনা করা যেতে পারে। সেই বৈঠকে সদস্যভুক্ত সমস্ত নেতাদের যোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জি-২০ শিখর সম্মেলনে ‘এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যতের’ একটি রোড ম্যাপ তৈরি করা হয়েছে। এটি সমগ্র বিশ্বে আশা জাগিয়ে তুলবে এবং সকলের শুভ কামনায় তিনি শীর্ষ সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে জি-২০ প্রেসিডেন্সির গেভেল (সভাপতির হাতুড়ি) তুলে দেন। নভেম্বরে ব্রাজিলের হাতে জি-২০-র প্রেসিডেন্সি তুলে দেবে ভারত।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “আপনারা সবাই জানেন, ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত ভারত জি-২০-র সভাপতির দায়িত্ব রয়েছে। এই দুই দিনে, আপনারা সবাই অনেক পরামর্শ দিয়েছেন এবং প্রস্তাব দিয়েছেন। আমরা যে সমস্ত পরামর্শগুলি পেয়েছি তা আবার পর্যালোচনা করা আমাদের কর্তব্য, যাতে অগ্রগতির গতি বাড়ানো যায়। আমি প্রস্তাব করছি, নভেম্বরের শেষে, আমরা জি-২০-এর একটি ভার্চুয়াল অধিবেশন করব। আমরা এই শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত নেওয়া বিষয়গুলি সেই ভার্চুয়াল অধিবেশনে পর্যালোচনা করতে পারি…আমি আশা করি আপনারা সবাই ভার্চুয়াল অধিবেশনে সংযুক্ত হবেন…এর সঙ্গে, আমি জি-২০ শিখর সম্মেলনের সমাপ্তি ঘোষণা করছি।”

Releated Posts

মাদক পাচার রোধে সহযোগিতা জোরদারে ‘গুয়াহাটি ঘোষণা’ গ্রহণ ব্রিকসের, রিয়েল-টাইম গোয়েন্দা তথ্য আদান-প্রদানে জোর

গুয়াহাটি, ৭ জুলাই (আইএএনএস): অবৈধ মাদক পাচার এবং আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ মোকাবিলায় সহযোগিতা আরও শক্তিশালী করতে মঙ্গলবার ‘গুয়াহাটি…

ByBySandeep Biswas Jul 7, 2026

অযোধ্যায় দাসত্বের প্রতীক নয়, আজ বিশ্বের সর্ববৃহৎ রামমন্দির দাঁড়িয়ে: প্রতাপগড়ে মুখ্যমন্ত্রী যোগী

লখনউ, ৭ জুলাই (আইএএনএস): অযোধ্যার রামমন্দিরে অর্থ তছরুপের অভিযোগ নিয়ে রাজনৈতিক তরজার আবহে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার…

ByByNews Desk Jul 7, 2026

ভয়েস স্যাম্পল দিতে অনীহা কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন কলকাতা হাই কোর্টের, জরুরি শুনানির আর্জি খারিজ

কলকাতা, ৭ জুলাই (আইএএনএস): ঘৃণাত্মক ভাষণ সংক্রান্ত মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক…

ByByNews Desk Jul 7, 2026

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টি, পালঘরে ২০৩.৩ মিমি বৃষ্টিপাত; একাধিক নদী বিপদসীমার উপরে

মুম্বই, ৭ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রের একাধিক জেলায় প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। জলাবদ্ধতা, নদীর জলস্তর…

ByByNews Desk Jul 7, 2026
Scroll to Top