News Flash

  • Home
  • প্রধান খবর
  • রেল বোর্ডের নয়া চেয়ারম্যান ও সিইও হলেন জয়া বর্মা সিনহা, গ্রহণ করলেন দায়িত্বভার
Image

রেল বোর্ডের নয়া চেয়ারম্যান ও সিইও হলেন জয়া বর্মা সিনহা, গ্রহণ করলেন দায়িত্বভার

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): শ্রীমতি জয়া বর্মা সিনহা রেলওয়ে বোর্ডের প্রথম মহিলা সিইও এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। ইন্ডিয়ান রেলওয়ে ম্যানেজমেন্ট সার্ভিসেস-এর সদস্য জয়া বর্মা শুক্রবার এই পদের দায়িত্ব নেন। ভারতীয় রেলওয়ের ১৬৬ বছরের ইতিহাসের পাশাপাশি রেলওয়ে বোর্ডের ১৬৬ বছরের ইতিহাসে তিনিই প্রথম মহিলা যিনি এই পদের দায়িত্বভার নিলেন। বৃহস্পতিবার ক্যাবিনেটের নিয়োগ কমিটি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও পদে জয়া বর্মা সিনহাকে নিয়োগের অনুমোদন দিয়েছে। ২০২৩-এর পয়লা সেপ্টেম্বর থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিনি এই পদে নিযুক্ত থাকবেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।

জয়া বর্মা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন পড়ুয়া। ১৯৮৮ সালে ভারতীয় রেলওয়ে ট্রাফিক সার্ভিসে যোগদান করেন। বর্তমানে তিনি উত্তর রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং পূর্ব রেলওয়ে বোর্ডের অপারেশন এবং ব্যবসা উন্নয়নের সদস্য হিসাবে কাজ করছেন। তিনি বাংলাদেশের ঢাকায় ভারতীয় হাইকমিশনে রেলওয়ে উপদেষ্টা হিসেবে চার বছর দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর কার্যকালের সময় কলকাতা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস উদ্বোধন করা হয়। তিনি ইস্টার্ন রেলওয়ে, শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবেও কাজ করেছেন। পূর্ব রেলের শিয়ালদহ ডিআরএম এবং দক্ষিণ পূর্ব রেলের সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার সহ রেলের বিভিন্ন জোনের গুরুত্বপূর্ন পদে দক্ষতার সঙ্গে তিনি কাজ করেন।

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top