News Flash

  • Home
  • প্রধান খবর
  • সরকারের উচিত দরিদ্র ও দুর্বলদের জন্য কাজ করা, এমনটাই মনে করে কংগ্রেস : রাহুল গান্ধী
Image

সরকারের উচিত দরিদ্র ও দুর্বলদের জন্য কাজ করা, এমনটাই মনে করে কংগ্রেস : রাহুল গান্ধী

মহীসূর, ৩০ আগস্ট (হি.স.): সরকারের উচিত দরিদ্র ও দুর্বলদের জন্য কাজ করা, এমনটাই মনে করে কংগ্রেস। বললেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার কর্ণাটকের মহীসুরে একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, “দেশে একটা ফ্যাশন চলছে, দিল্লির সরকার (কেন্দ্র) বিলিয়নিয়ারদের জন্য কাজ করে, কিন্তু আমরা মনে করি সরকারের উচিত দরিদ্র ও দুর্বলদের জন্য কাজ করা।” কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে গৃহ লক্ষ্মী যোজনার সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান করেন। এই অনুষ্ঠানে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এই অনুষ্ঠানে রাহুল গান্ধী বলেছেন, “নির্বাচনের আগে কংগ্রেস কর্ণাটকে পাঁচটি প্রতিশ্রুতি দিয়েছিল। আমরা বলেছিলাম, কংগ্রেস পার্টি এবং দলের নেতারা যখন কিছু বলে, তা করেও দেখায়। আজ যখন আমরা ট্যাবলেটে ক্লিক করেছি, তখন কোটি কোটি মহিলা সরাসরি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২ হাজার টাকা করে পেয়েছেন।…

“আমরা আপনাদের বলেছিলাম, নির্বাচনের পরে কর্ণাটকে মহিলাদের বাসে ভ্রমণের জন্য কোনও অর্থ প্রদান করতে হবে না। প্রকল্পটির নাম ছিল ‘শক্তি’ এবং আমরা তা পূরণ করেছি।”

রাহুল এদিন আরও বলেছেন, “ভারত জোড়ো যাত্রায় আমি হাজার হাজার মহিলার সঙ্গে দেখা করেছি। কর্ণাটকে, আমরা প্রায় ৬০০ কিলোমিটার হেঁটেছি। আমি আপনাদের সঙ্গে কথা বলেছি এবং আমি একটি জিনিস পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আপনারা বলেছেন যে মূল্যবৃদ্ধি আপনাদের প্রভাবিত করছে… এর আঘাত মহিলারাই ভোগ করছেন। হাজার হাজার মহিলা আমাকে বলেছিলেন, তাঁরা মূল্যবৃদ্ধি সহ্য করতে পারছেন না। আমি বুঝতে পেরেছি যে কর্ণাটকের মহিলারাই এই রাজ্যের ভীত।”

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top