News Flash

  • Home
  • প্রধান খবর
  • মিজোরাম বিধানসভা নির্বাচন, প্রস্তুতি মূল্যায়নে আইজল পৌঁছলো ইসিআই-এর প্রতিনিধি দল
Image

মিজোরাম বিধানসভা নির্বাচন, প্রস্তুতি মূল্যায়নে আইজল পৌঁছলো ইসিআই-এর প্রতিনিধি দল

আইজল, ২৯ আগস্ট (হি.স.) : আসন্ন মিজোরাম বিধানসভা নির্বাচনের প্রস্তুতি মূল্যায়ন করতে আইজল এসে পৌঁছেছে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই)-এর তিন সদস্যের এক প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার দুপুরের দিকে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে রয়েছেন দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল। এছাড়া রয়েছেন নির্বাচন কমিশনের শীর্ষ আধিকারিকগণও।

আজ ২৯ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত তিন দিনের সফরে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যের প্রস্তুতি মূল্যায়ন করবেন তাঁরা৷ ইসিআই-এর দল রাজ্য নির্বাচন কর্তৃপক্ষ, সরকারি প্রতিনিধি, রাজনৈতিক দল এবং সাধারণ ও পুলিশ প্রশাসন সহ স্টেকহোল্ডারদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবে।

রাজ্যে অবস্থানকালে ইসিআই-এর প্রতিনিধি দল নির্বাচনী দফতরের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করবে। রাজ্যের চিফ ইলেক্টরাল অফিসার (সিইও), মুখ্যসচিব, ডিজিপি, সব জেলার পুলিশ সুপার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচন সংক্রান্ত নানা বিষয়, বিশেষ করে আইন-শৃঙ্খলা এবং সুষ্ঠু ও অবাধ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্যাদি সংগ্রহ করে মূল্যায়ন করবে।

মূল্যায়ন পর্বের পর ৩০ আগস্ট এক প্রেস কনফারেন্সে ইসিআই-এর প্রতিনিধি দল ভাষণ দেবে। ওই প্রেস কনফারেন্সে নির্বাচনী ল্যান্ডস্কেপ এবং প্রাসঙ্গিক বক্তব্য পেশ করবেন প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার।

এখানে উল্লেখ করা যেতে পারে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা, রাজস্থান এবং মিজোরাম বিধানসভা নির্বাচন আগামী অক্টোবর ও নভেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বরে ৪০ সদস্যের মিজোরাম বিধানসভার মেয়াদ শেষ হবে।

রাজ্য বিধানসভায় ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টের (এমএনএফ) সদস্য সংখ্যা ২৭। প্রধান বিরোধী দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এ ছয়, কংগ্রেসের পাঁচ এবং বিজেপির একজন বিধায়ক রয়েছেন।

Releated Posts

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026

টেলিগ্রাম বন্ধের আগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত, কেন্দ্রকে আক্রমণ খাড়গের

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): নিট পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 16, 2026

জিটিএ-র কার্যকলাপে ব্যাপক দুর্নীতির তদন্ত হবে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পাহাড়ি এলাকার প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত স্বশাসিত সংস্থা গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)-র…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top