News Flash

  • Home
  • দেশ
  • ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র : ডঃ মনসুখ মান্ডভিয়া
Image

ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র : ডঃ মনসুখ মান্ডভিয়া

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.): ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগ সম্পর্কে পশ্চিমবঙ্গকে সতর্ক করেছে কেন্দ্র। জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া।

তিনি বলেছেন, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ সম্পর্কে অন্য রাজ্যের মত এই রাজ্যকে আগেই সতর্ক করেছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া দু’দিনের সফরে গত সন্ধ্যায় রাজ্যে এসেছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার কলকাতায় নিজ মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আয়ুষ্মান ভারত ও ইনফ্রাস্ট্রাকচার মিশন নিয়ে পর্যালোচনা বৈঠক করেন।
পশ্চিমবঙ্গে জাতীয় হেলথ মিশন বাস্তবায়ন নিয়ে বৈঠকের পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “আজ আমার পশ্চিমবঙ্গ সফরের সময় আমি জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশন, যক্ষ্মা নির্মূল কর্মসূচি, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা কেন্দ্রগুলি ব্যাপকভাবে পর্যালোচনা করেছি।”

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top