News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গোয়ালাপাড়ার দুধনৈয়ে চোরাই গরু বোঝাই সুইফট ডিজিয়ার বাজেয়াপ্ত, ফেরার চালক
Image

গোয়ালাপাড়ার দুধনৈয়ে চোরাই গরু বোঝাই সুইফট ডিজিয়ার বাজেয়াপ্ত, ফেরার চালক

গোয়ালপাড়া (অসম), ২২ আগস্ট (হি.স.) : গরু চোরেরা আর ট্রাক নয়, ব্যবহার করছে দামি সুইফট ডিজায়ার কার। এবার গোয়ালপাড়া জেলার দুধনৈ দামরামাজু বড়গুমে গরু বোঝাই একটি মারুতি সুইফট ডিজায়ার আটক করেছেন স্থানীয় জনতা। তবে গরু পাচারকারী কৌশলে পালিয়ে গেছে। সোমবার রাতে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও গরু পাচারকারীকে পাকড়াও করতে দামরা পুলিশ ফাঁড়িতে জমায়েত হয়েছেন স্থানীয়রা।

গতকাল গভীর রাতে দুধনৈ দামরা ফাঁড়ির অন্তর্গত মাজু বড়গুমে সন্দেহের বশে এএস ০১ একে ৭৩৪৪ নম্বরের একটি মারুতি সুইফট ডিজায়ারকে গতিরোধ করতে সিগন্যাল দেন প্রহরারত স্থানীয় কতিপয় ব্যক্তি৷ কিন্তু গাড়িটি তাঁদের সিগন্যাল উপেক্ষা করে দ্রুতগতিতে পালিয়ে যেতে চেষ্টা করে। তাঁরাও মোটর বাইক নিয়ে গাড়ির পেছনে ধাওয়া করেন। বেগতিক দেখে কিছু দূর গিয়ে গাড়ি রেখে পালিয়ে যায় চালক।

ধাওয়াকারী জনতা গাড়িতে উঁকি মেরে দেখেন ভিতরে চার পা বাঁধা তিনটি গরু। তাঁরা উত্তেজনার বশে গাড়িতে ভাঙচুর চালান। ইত্যবসরে তাঁরা খবর দেন দামরা পুলিশ ফাঁড়িতে। ফাঁড়ি থেকে পুলিশের দল গিয়ে সুইফট ডিজায়ার সহ গরুগুলি নিজেদের জিম্মায় নিয়ে নেয়৷

দামরা ফাঁড়ির ইনচার্জ জানান, গাড়ির রেজিস্ট্রেশন নম্বরের সূত্রে তাঁরা প্রথমে তার মালিককে পাকড়াও করবেন৷ এর পর গরু পাচারে জড়িত কে তা বোঝা যাবে এবং সে অনুযায়ী আইনি পদক্ষেপ নেওয়া হবে৷

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top