News Flash

  • Home
  • দেশ
  • বিহারের আরারিয়ায় সাংবাদিককে গুলি করে খুন, এসপি জানালেন অপরাধীদের খোঁজ চলছে
Image

বিহারের আরারিয়ায় সাংবাদিককে গুলি করে খুন, এসপি জানালেন অপরাধীদের খোঁজ চলছে

আরারিয়া, ১৮ আগস্ট (হি.স.) : বিহারের আরারিয়া জেলায় সাংবাদিককে গুলি করে খুন করল দুষ্কৃতীরা। ঘর থেকে ডেকে ওই সাংবাদিককে হত্যা করেছে দুষ্কৃতীরা। মৃত সাংবাদিকের নাম-বিমল কুমার যাদব। আরারিয়া জেলার রানীগঞ্জ বাজার এলাকার ঘটনা। আরারিয়ার পুলিশ সুপার (এসপি) অশোক কুমার সিং বলেছেন, “রাণীগঞ্জ বাজার এলাকায় বিমল কুমার যাদব নামে এক সাংবাদিককে অজ্ঞাত দুষ্কৃতীরা গুলি করে হত্যা করেছে… ময়নাতদন্ত করা হচ্ছে, ঘটনাস্থলে ডগ স্কোয়াড ডাকা হয়েছে… তদন্ত চলছে এবং অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

শুক্রবার ভোরে আরারিয়া জেলার রাণীগঞ্জ থানার অন্তর্গত পাঁচ নম্বর ওয়ার্ড প্রেম নগর সাধু আশ্রমে পেশায় সাংবাদিক বিমল যাদব ওরফে পাপ্পুকে বুকে গুলি করে হত্যা করেছে দুষ্কৃতীরা। গুলির শব্দ শুনে আশেপাশের গ্রামবাসীরা পৌঁছলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বিমল যাদব ওরফে পাপ্পুকে রাণীগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়। যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Releated Posts

২০১৭ সালের আগে ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ: যোগী

লখনউ, ৩ অক্টোবর (আইএএনএস): ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশে বৃত্তি বণ্টনে অনিয়মের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি,…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top