News Flash

  • Home
  • দিনের খবর
  • ইসিএলের মাধাইপুর কোলয়ারিতে ডাকাতির ঘটনায় ধৃত ৪, বাজেয়াপ্ত দুটি গাড়ি
Image

ইসিএলের মাধাইপুর কোলয়ারিতে ডাকাতির ঘটনায় ধৃত ৪, বাজেয়াপ্ত দুটি গাড়ি

দুর্গাপুর, ১৭ আগস্ট (হি. স.) মাধাইপুর কোলিয়ারিতে ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল ৪ দুস্কৃতি। উদ্ধার হয়েছে ঘটনায় ব্যাবহৃত দুটি গাড়ি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম সামসুদ্দীন মিঞা, অসিত নন্দ, প্রশান্ত নন্দ ও শান্তি ঘোষ। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে, বিচারক তাদের জামিন খারিজ করে দেন।

উল্লেখ্য, মঙ্গলবার গভীর রাত্রে দুর্গাপুর- ফরিদপুর ব্লকে ইসিএলের মাধাইপুর লস্করবাঁধ কোলিয়ারিতে সশস্ত্র দুষ্কৃতিদল হানা দেয় বলে অভিযোগ। রাত পৌনে দুটো নাগাদ জনা কুড়ি দুস্কৃতিদলটি কোলিয়ারিতে ঢুকে নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে গার্ড রুমে আটকে রাখে। দুস্কৃতিদের মুখে কালো কাপড় বাঁধা ছিল। ওইসময় কোলিয়ারিতে হাতে গোনা ১০ কর্মী ছিল। তাদেরকে একটা ঘরের মধ্যে তালা বন্ধ করে দুস্কৃতিরা অবাধে লুটপাট চালায় কোলিয়ারির গোডাউনে।
অভিযোগ, আনুমানিক ৪ লক্ষ টাকার যন্ত্রাংশ চুরি গেছে। ঘটনার খবর চাউর হতেই খনিকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বুধবার সকাল থেকে কোলিয়ারির উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ শুরু করে কোলিয়ারির সমস্ত শ্রমিক সংগঠন। তাদের দাবি কোলিয়ারির সুরক্ষা ব্যাবস্থ সুনিশ্চিত করুক ইসিএল। ঘটনাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই একইরকমভাবে ওই কেলিয়ারিতে মূল্যবান কেবল তার ডাকাতি হয়েছে। স্বাভাবিকভাবে একের পর এক ডাকাতি ও চুরির ঘটনায় নিরাপত্তা ও কোলিয়ারির ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে লাউদোহা থানার পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। সামসুদ্দীন মিঞা, অসিত নন্দ, প্রশান্ত নন্দ লাউদোহার গোগলা এলাকার বাসিন্দা। এছাড়াও শান্তি ঘোষ লাউদোহার নতুনডাঙার বাসিন্দা।পুলিশ বুধবার রাত্রে তাদের গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, “ধৃতদের ব্যাবহৃত দুটি গাড়ি আটক করা হয়েছে। ধৃতদের আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top