News Flash

  • Home
  • খেলা
  • কোর্টের রায় দেখে এ-ডিভিশনে খেলার সিদ্ধান্ত জানাবে এগিয়ে চল সংঘ
Image

কোর্টের রায় দেখে এ-ডিভিশনে খেলার সিদ্ধান্ত জানাবে এগিয়ে চল সংঘ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ আগস্ট।। এ-ডিভিশন ফুটবলে এগিয়ে চল সংঘ খেলবে না, এই কথাটা ক্লাব থেকে এই মুহূর্তে বলা হচ্ছে না। তবে টিএফএ এবছর যেভাবে অর্থাৎ যে পরিকাঠামোতে প্রথম ডিভিশন লিগ ফুটবল খেলা পরিচালনার পরিকল্পনা নিচ্ছে, বিষয়টি নিয়ে জটিল সমস্যা দেখা দিতে পারে বলে এগিয়ে চল সংঘের সন্দেহ। আজ দুপুরে ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংঘের সম্পাদক সুমন্ত গুপ্ত লিখিত আকারে এক প্রেস বিবৃতিতে উল্লেখ করেছেন যে টিএফএ-র কিছু ঘোষণা বা সিদ্ধান্ত তাঁদের নজরে এসেছে। তাঁদের মতে এই সমস্ত সিদ্ধান্ত টিএফএ-র সংবিধান বহির্ভূত। এগিয়ে চল সংঘ এ নিয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে টি এফ এ-র সচিবকে চিঠি দিলেও তার কোন জবাব পায়নি। এগিয়ে চল সংঘের মতো ইতোমধ্যে টিএফএ-র  কয়েকজন আজীবন সদস্যও এ বিষয়ে চিঠি দিয়েছেন এবং এগিয়ে চল সংঘ লক্ষ্য করে দেখেছে, টিএফএ তাঁদেরও চিঠির কোনও জবাব দেয়নি। ফুটবলের স্বার্থে এবং টিএফএ-র সুনামের দিকে লক্ষ্য রেখে এগিয়ে চল সংঘ ২০২২-২৩ এর লিগ রুলস মেনে চলার অনুরোধ করেছিল। কিন্তু টিএফএ-র একাংশের চাপে পরে হয়তো টিএফএ সম্পাদক তাঁদের চিঠির কোনও জবাব দেওয়ার দায়িত্ব বা প্রয়োজন আছে বলে মনে করেননি। এভাবেই তিনি ক্ষোভ জানিয়েছেন। প্রেস বিবৃতিতে আরও উল্লেখ করেছেন যে, বিগত বছর মাঠের খেলায় তাঁদের হারাতে না পেরে একটি দুষ্ট চক্র পেছনের দরজা দিয়ে তাদের চ্যাম্পিয়ন হওয়া আটকে দিতে ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের পেছনে টি এফ এ-র একটা অংশ জড়িত থাকার সম্ভাবনা তাঁরা উড়িয়ে দিচ্ছেন না। যেহেতু গতবারের সিনিয়র লীগ বিচারাধীন, তাই তাঁরা এ নিয়ে কিছু বলেননি। তবে আদালতের নির্দেশ দেখে তাঁরা এ-ডিভিশন লিগ ফুটবলে খেলবেন কিনা, এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত পরেই জানাবে বলে উল্লেখ করেছেন।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top