News Flash

  • Home
  • দিনের খবর
  • উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উত্তরবঙ্গে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন
Image

উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উত্তরবঙ্গে ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন

জলপাইগুড়ি, ১৫ আগস্ট (হি. স.) : দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হচ্ছে ৭৭তম স্বাধীনতা দিবস। দেশের অন্য অংশের পাশাপাশি মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং জেলাতেও দিনটি পালিত হয়েছে। প্রভাত ফেরি সহ একাধিক অনুষ্ঠান হয়েছে।

এদিন সকালে জলপাইগুড়িতে জেলাশাসকের অফিস প্রাঙ্গণেও স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। জেলাশাসক মৌমিতা গোদারা বসু জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি। পুলিশ, আবগারি, দমকল বিভাগ মার্চ পাস্টে অংশ নেয়। অন্যদিকে, স্বাধীনতা দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় জলপাইগুড়ি জেলার চালসায়। চালসা গয়ানাথ বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা স্বাধীনতা সংগ্রামীর সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে। ছাত্রদের কেউ কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধি, জওহরলাল নেহেরু সেজেছিল। আর এক ছাত্রী সেজেছিল রানি লক্ষ্মীবাঈ। শোভাযাত্রায় ছাত্র-ছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও অংশগ্রহণ করেন।

বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জেলাশাসক বিজিন কৃষ্ণা, অতিরিক্ত জেলাশাসক বিবেক কুমার, আবুল কালাম আজাদ সহ অন্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। সিভিল ডিফেন্সের তরফে প্যারেড করা হয়। পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।

দার্জিলিংয়ের জেলা প্রশাসনিক ভবনেও স্বাধীনতা দিবস পালিত হয়েছে। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠান হয়েছে। জেলাশাসক এস পন্নামবলম, অতিরিক্ত জেলা শাসক সহ অন্যরা উপস্থিত।

কোচবিহার জেলার মাথাভাঙ্গায় সাড়ম্বরে ৭৭তম স্বাধীনতা দিবস পালিত হয়েছে। সরকারি অফিস, বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে মর্যাদার সঙ্গে দিনটি উদযাপিত হয়। মঙ্গলবার সকালে মাথাভাঙ্গা থানায় পতাকা উত্তোলন করেন আইসি ভাস্কর প্রধান। রেড ক্রস সোসাইটি এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা। আয়োজিত হয় দেশাত্মবোধক অনুষ্ঠান।

অন্যদিকে, চ্যাংরাবান্ধায় স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিজিবিকে মিষ্টিমুখ করাল বিএসএফ। চ্যাংরাবান্ধা সীমান্তে বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের তরফে বুড়িমারি সীমান্তের বিজিবির ৬১ নম্বর ব্যাটালিয়নের কর্তাদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। এদিন বিএসএফের ৯৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে পতাকা উত্তোলনের পাশাপাশি প্যারেড করা হয়। উপস্থিত ছিলেন সিও দীপক কুমায়ত, কোম্পানি কমান্ডার সুরজ সিং গুজ্জর সহ অন্য অধিকারিকরা। বিএসএফের ৭ জন মহিলা জওয়ানকে সংবর্ধনা জানানো হয়েছে এদিন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে চ্যাংরাবান্ধা সীমান্তে বাড়তি সতর্কতা চোখে পড়েছে। সেই সঙ্গে চ্যাংরাবান্ধা স্পোর্টস অ্যাসোসিয়েশনের তরফেও এদিন শোভাযাত্রা সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মেখলিগঞ্জের বিডিও অরুণকুমার সামন্ত।

Releated Posts

ভাগলপুরে নির্বাহী আধিকারিক খুনে শোক, পরিবারকে ২৫ লক্ষ টাকার সহায়তা ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাটনা, ২৯ এপ্রিল (আইএএনএস): বিহারের ভাগলপুরে সুলতানগঞ্জ নগর পরিষদে গুলিবর্ষণে নির্বাহী আধিকারিক কৃষ্ণ ভূষণ কুমারের হত্যার ঘটনায় গভীর…

ByByNews Desk Apr 29, 2026

ভোটের উত্তাপ ভবানীপুরে: কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ, উত্তেজনা তৃণমূল-বিজেপি সংঘাতে

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন উত্তেজনা চরমে ওঠে। তৃণমূল কংগ্রেস কর্মীদের বিক্ষোভ…

ByByNews Desk Apr 29, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী-নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, পশ্চিম সিংভূমের জঙ্গলে গুলির লড়াই

চাইবাসা (ঝাড়খণ্ড), ২৯ এপ্রিল (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জঙ্গলে বুধবার সকালে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তীব্র…

ByByNews Desk Apr 29, 2026

ইন্দোর ব্যাঙ্ক জালিয়াতি মামলায় প্রায় ৮ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভোপাল/ইন্দোর, ২৮ এপ্রিল (আইএএনএস): বড় আর্থিক জালিয়াতি মামলায় কড়া পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির ইন্দোর সাব-জোনাল অফিস…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top