News Flash

  • Home
  • খেলা
  • ‌পূর্বোত্তর নবোদয়ে স্থান পেলো মেট্রিক্স আকাদেমির রাজদীপ
Image

‌পূর্বোত্তর নবোদয়ে স্থান পেলো মেট্রিক্স আকাদেমির রাজদীপ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ আগস্ট।।পূর্বোত্তর দলে স্থান করে নিলো মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু রাজদীপ সরকার। মধ্যপ্রদেশে জাতীয় জহর নবোদয় স্কুল দাবা প্রতিযোগিতা শুরু ১৪ সেপ্টেম্বর থেকে। ওই আসরে অংশ নেবে পূর্বোত্তর নবোদয় স্কুল। ওই দলেই স্থান করে নিলো মোহনপুর নবোদয় স্কুলের রাজদীপ। হাইলাকান্দিতে দুদিনব্যাপী ক্লাস্টার আসরে অনূর্ধ্ব-‌১৭ বিভাগে সেরা হয়ে আঞ্চলিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছিলো নয়ন এবং রূমা সরকারের দুই ছেলের বড় রাজদীপ। পরে অসমে সৈনিক স্কুলে অনুষ্ঠিত আঞ্চলিক আসরে তৃতীয় স্থান দখল করে জাতীয় আসরে খেলার যোগ্যতা অর্জন করে নেয় মোহনপুর জহর নবোদয় স্কুলের নবম শ্রেণীর ছাত্রটি। সদ্য রাজ্য দাবা সংস্থা আয়োজিত রেটিং দাবায় দুর্দান্ত পারফরম্যান্স করে নিজের মনোবল আরও বাড়িয়ে নিলো ওই প্রতিভাবান দাবাড়ুটি। মেট্রিক্স চেস আকাদেমির কোচ কিরীটী দত্ত থেকে নিয়মিত প্রশিক্ষণ নেয় সে। গেলোবছর আঞ্চলিক আসরে তেমন সাফল্য না পেলেও এবার তৃতীয় স্থান দখল করে নিজের যোগ্যতার পরিচয় দেয় সে। মধ্যপ্রদেশে জাতীয় আসর থেকে বাছাই করা হবে চূড়ান্ত নবোদয় দল। যে দল স্কুল স্পোর্টস ফেডারেশন আয়োজিত দাবা আসরে অংশ নেবে। রাজদীপ বিশ্বাস করে মূলপর্বেও খেলার সুযোগ পাবে সে। মধ্যপ্রদেশের আসরে পূর্বোত্তর থেকে অনূর্ধ্ব-‌১৪,১৭ এবং ১৯ বিভাগে মোট ৩০ জন দাবাড়ু অংশ নেবে। ছাত্রের সাফল্য পাওয়া নিয়ে আশাবাদী কোচ কিরীটী দত্ত। আসরে সাফল্য পেতে প্রতিদিন প্রায় ৫ ঘন্টা করে অনুশীলন করছে রাজদীপ।‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top