News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বর্তমান মন্ত্রীর জন্য মোহনপুরে রক্তদান করা যায়না: পবিত্র কর
Image

বর্তমান মন্ত্রীর জন্য মোহনপুরে রক্তদান করা যায়না: পবিত্র কর

আগরতলা, ১৩ আগস্ট : ‘মোহনপুরের যে মন্ত্রী রয়েছেন উনার জন্য সেখানে রক্তদানও করা যায় না। তাই রক্তদান করতে বাম যুবদের মোহনপুর থেকে ছাত্র যুব ভবনে আসতে হয়েছে। কিন্তু তারপরও যতই আঘাত নামিয়ে আনুক না কেন রক্তদান শিবির জারি থাকবে।

 রবিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক রক্তদান শিবিরে নাম না  করে মন্ত্রী রতন লাল নাথের বিরুদ্ধে এই কথা বলেন পবিত্র কর। রাজধানীর মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার।  প্রাক্তন বিধায়ক পবিত্র কর বলেন, মোহনপুরে রক্তদান করতে গিয়ে বারে বারে আক্রমণের শিকার হতে হচ্ছে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের কর্মী সমর্থকদের। তাই তারা আগরতলা ছাত্র-যুব ভবনে এসে রক্ত দান করছে।তিনি আরো বলেন মুখ্যমন্ত্রী আহবানে কিছু রক্তদান হয়েছে। কিন্তু বাম যুবদের মতো কেউই অব্যাহত রাখছে না রক্তদান শিবির। তবে ইতিমধ্যে সমস্ত সংগঠনকে রক্তদানে এগিয়ে আসা দরকার। কারণ রক্তের চাহিদার তুলনায় রক্তদান অনেকটাই কম বলে দাবি করেন তিনি।  রক্তদান শিবিরে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন মোহনপুর বিভাগীয় কমিটির সদস্য সদস্যারা স্বেচ্ছায় রক্তদান করে।  আয়োজিত রক্তদান শিবিরে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। 

Releated Posts

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে তছনছ বিউটি পার্লার, বিপাকে স্বাবলম্বী মহিলা, ঘটনা বামুটিয়ায়

আগরতলা, ২৮ এপ্রিল: মঙ্গলবার সকালে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ল বামুটিয়া ব্লকের পশ্চিম বামুটিয়া গ্রাম…

ByByReshmi Debnath Apr 28, 2026

অস্থায়ী বাঁধে জলবন্দি রুদ্রসাগর, ফসল রক্ষায় সড়ক অবরোধে কৃষকরা

মেলাঘর, ২৮ এপ্রিল: অস্থায়ী বাঁধ নির্মাণের জেরে প্রবল বর্ষণে মেলাঘরের রুদ্রসাগরের জলস্তর ক্রমশ বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার…

ByByReshmi Debnath Apr 28, 2026

দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন কৈলাসহর, বন্যার আশঙ্কা নেই, পুর কর্তৃপক্ষের আশ্বাস

কৈলাসহর, ২৮ এপ্রিল: টানা দুই দিনের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে কৈলাসহর শহরের উত্তরাংশের একাধিক এলাকা। শহরের নিম্নাঞ্চলগুলিতে…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top