News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বর্ণবৈষম্য ও মারধরের অভিযোগ এনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীর সহ অভিভাবক মহল
Image

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বর্ণবৈষম্য ও মারধরের অভিযোগ এনে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো ছাত্র-ছাত্রীর সহ অভিভাবক মহল

আগরতলা, ১৩ আগস্ট : বিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে বর্ণবৈষম্য, আপত্তিজনক ভাষায় গালিগালাজ,গালে চড় থাপ্পড় নিয়ে বাড়ি ফিরতে হয় হরেন্দ্রনগর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষার্থীদের। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধেই এই অভিযোগ। অবশেষে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হয় শিক্ষার্থী সমেত সমস্ত অভিভাবকেরা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সবিতা সরকার দায়িত্বভার গ্রহণ করার পর নিয়মিত ছাত্র সংখ্যা কমছে বলেই অভিযোগ আনলেন অভিভাবকেরা। এই শিক্ষিকা শিক্ষার্থীদের সাথে যে ধরনের দুর্ব্যবহার করছেন তাতে শিক্ষার্থীদের পড়াশুনার মনোভাব ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি অভিভাবক মহলের। এমনকি হরেন্দ্রনগর চা বাগান এলাকার শ্রমিক সন্তানদের গায়ের চামড়া কালো বলে ভারপ্রাপ্ত ইনচার্জ সবিতা সরকার তাদের কালো চামড়া বলে অপমান করছে বলেও অভিযোগ আনলো খোদ শিক্ষার্থীরা। অন্যদিকে ছেলেমেয়েদের বিভিন্ন কার্যকলাপকে ঘিরে অত্যন্ত অশ্লীল ভাষায় তাদের গালিগালাজ করার অভিযোগও উঠেছে।  শিক্ষার্থীদের অমানবিকভাবে মারধর করা থেকেও তিনি বিরত থাকেন না বলে অভিযোগ। শুক্রবার রিয়া ঝা নামে এক ছাত্রীকে শিক্ষিকা সবিতা সরকার অতিরিক্ত মানসিক নির্যাতন করার কারণে একসময় সে অসুস্থ হয়ে পরে। এ অবস্থায় ছাত্রীকে যত্ন করার পরিবর্তে তিনি বাড়িতে চলে যান । এই অভিযোগের সত্যতা স্বীকার করেন খোদ-শিক্ষিকা। তিনি আরও স্বীকার করেন যে ছেলেমেয়েরা বিভিন্ন সময় অত্যন্ত উত্তেজিত হওয়ার কারণে তিনি তাদের মারধর করেন ।  পরবর্তী সময়ে দপ্তরের আধিকারিকেরা ছুটে এসে অভিভাবক এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। অভিভাবকরা সাফ জানিয়ে দেন এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে অবিলম্বে এই বিদ্যালয় থেকে স্থানান্তর করতে হবে। শিক্ষিকার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের আশ্বাস পেয়ে খুলে দেওয়া হয় বিদ্যালয়ের মূল ফটকের তালা। 

Releated Posts

ধর্মনগরে বিদ্যুৎ বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল, দুই ঘণ্টার গণঅবস্থান

ধর্মনগর, ২৪ আগস্ট: বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ, অতিরিক্ত বিদ্যুৎ শুল্ক প্রত্যাহার এবং প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবিতে…

ByByTaniya Chakraborty Aug 24, 2026

আমতলীতে কুখ্যাত চোর গ্রেফতার, পুলিশ রিমান্ডের আবেদন

আগরতলা, ২৪ আগস্ট: আমতলী থানার পুলিশের অভিযানে একাধিক চুরির ঘটনায় অভিযুক্ত এক কুখ্যাত চোরকে গ্রেফতার করা হয়েছে। রবিবার…

ByByReshmi Debnath Aug 24, 2026

লেফুঙ্গায় বাড়ির মালিকের অনুপস্থিতিতে দুঃসাহসিক চুরি, উধাও গ্যাস সিলিন্ডার-ইনভার্টারসহ মূল্যবান সামগ্রী

আগরতলা, ২৪ আগস্ট: বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে লেফুঙ্গা থানাধীন লেফুঙ্গা…

ByByReshmi Debnath Aug 24, 2026

মাছ চাষে পিছিয়ে পড়ছে ত্রিপুরা, অভিযোগ মৎস্যজীবী নেতা সুধন দাসের

আগরতলা, ২৪ আগস্ট: ত্রিপুরায় মাছ চাষের ক্ষেত্রে গত কয়েক বছরে অগ্রগতি থমকে গিয়েছে বলে অভিযোগ করলেন মৎস্যজীবী নেতা…

ByByTaniya Chakraborty Aug 24, 2026
Scroll to Top