আগরতলা, ১২ আগস্ট : বালি বুঝাই লরি দুর্ঘটনার কবলে পড়ার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্থ গাড়ি সরিয়ে রাস্তা উন্মুক্ত করার নাম নিচ্ছে না গাড়ির মালিক। জানা গেছে গত শুক্রবার গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা থেকে টি আর ০১ এন ১৫৫৮ নম্বরের একটি বালি বোঝাই ছয় চাকার লরি দুর্ঘটনার কবলে পড়ে আর তাতে এই রাস্তা দিয়ে শুক্রবার থেকেই ছোট-বড় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। পরে স্থানীয়দের পক্ষ থেকে গাড়ির মালিকের সাথে গাড়িটির সরিয়ে নেওয়ার জন্য যোগাযোগ করলে স্থানীয়দের সাথে অসংলগ্ন আচরণ করেন গাড়ির মালিক এমনই অভিযোগ। শনিবার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও গাড়ির মালিক কাঞ্চনমালা কর চৌমুনি সংলগ্ন পাল কলোনী হয়ে আগরতলা যাওয়ার রাস্তায় আটকে পড়ে থাকা বালি বোঝাই লরিটিকে সরানোর কোন উদ্যোগ গ্রহণ করছে না, আর এতে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে যান চালকরা তীব্র ক্ষোভ প্রকাশ করছে।

২৪ ঘণ্টা অতিক্রান্ত হলেও দুর্ঘটনার কবলে পড়া বালি বোঝাই সরাতে নারাজ গাড়ির মালিক
Tags:
Releated Posts
ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬: মুখ্যসচিবের সভাপতিত্বে সচিবালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আগরতলা, ১৭ জুন: আগামী ৯ ও ১০ জুলাই রাজ্যে ‘ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ-২০২৬’ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ…
অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের
আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…
বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন
আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…
গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের
আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…


















