News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃতীয়বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া
Image

তৃতীয়বারের জন্য রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া

মুম্বই, ১০ আগস্ট (হি.স .) : ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া । এই নিয়ে তৃতীয়বার রেপো রেট অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে রিভার্স রেপো রেট-ও অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার রিজার্ভ ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাশ জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৬.৫০ শতাংশেই রেপো রেট স্থির রাখা হয়েছে। তিনি বলেন, “সমস্ত দিক পর্যালোচনা করে মনিটারি পলিসি কমিটি রেপো রেট ৬.৫০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি রেট ৬.২৫ শতাংশে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি রেট ও ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশে রাখা হয়েছে।” এদিন আরবিআই প্রধান জানান, মনিটারি পলিসি কমিটির ৬ জন সদস্যের মধ্যে ৫ জনই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ ও আর্থিক বৃদ্ধির উপরই জোর দিয়েছে। বিগত কয়েক মাসে যে ব্যাপক হারে মুদ্রাস্ফীতি হয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শক্তিকান্ত দাশ।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top