News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে খুনের ঘটনা, ড্রেন থেকে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার এক মৃতদেহ
Image

উপ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যে খুনের ঘটনা, ড্রেন থেকে বস্তা বন্দী অবস্থায় উদ্ধার এক মৃতদেহ

আগরতলা,৯ আগস্ট: উপ নির্বাচন ঘোষণার পরের দিনই ড্রেন থেকে উদ্ধার বস্তায় মোড়ানো এক মৃতদেহ। ঘটনার বিবরণে প্রকাশ,বুধবার সকালে যাত্রাপুর থানাধীন পশ্চিম ভবানীপুর এলাকায় ড্রেন থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম মাফুজ মিয়া(৩৮)।  তার বাবার নাম নয়ন মিয়া। তার বাড়ি দুর্লভ নগর বলে জানা গেছে। পরিবার সুত্রে খবর মঙ্গলবার থেকে নিখোঁজ ছিল ওই ব্যক্তি। খুনের ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যেই সন্দেহভাজন দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। এদিকে মৃত মাফুজ মিয়া পেশায় একজন কৃষক বলে জানা গেছে। কি কারনে তাকে খুন করা হয়েছে, কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ঘটনার তদন্তে পুলিশ।

Releated Posts

সোমনাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দুর্গাপুজোর মণ্ডপ, পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ২৪ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার শ্রীরামপুরে এ বার দুর্গাপুজোর বিশেষ আকর্ষণ হতে চলেছে সোমনাথ মন্দিরের আদলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

মারধরে জখম যুবক, তিনদিনেও মামলা না নেওয়ার অভিযোগ থানার বিরুদ্ধে

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: কৈলাসহর থানার পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার গুরুতর অভিযোগ উঠেছে। প্রচণ্ড মারধরে গুরুতর জখম হয়ে অমিত সরকার…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগর কলেজে ‘গো-ব্যাক’ স্লোগান ঘিরে উত্তেজনা, ছাত্রনেতার বাবাকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ সেপ্টেম্বর: ত্রিপুরার ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজে বিজেপি নেত্রী বর্ণালী গোস্বামীর উপস্থিতিকে কেন্দ্র করে এবিভিপি-র…

ByByReshmi Debnath Sep 23, 2026

‘রাজ্যে নির্বাচনের পরিবেশ নেই, নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে কাজ করছে’—অভিযোগ আশিস সাহার

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সরব হল প্রদেশ কংগ্রেস। বুধবার আগরতলায়…

ByByReshmi Debnath Sep 23, 2026
Scroll to Top