News Flash

  • Home
  • দেশ
  • অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সরব হলেন মমতা
Image

অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে সরব হলেন মমতা

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি. স.) : ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি কেন কার্যকর করা হবে, ঝাড়গ্রামে গিয়ে আরও একবার সেই প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিয়ের মতো বিষয়েও সবার জন্য অভিন্ন আইন থাকবে। সেই প্রসঙ্গ টেনেই এদিন আদিবাসী সম্প্রদায়কে মমতা বোঝান, কেন্দ্রের সিদ্ধান্তের জন্য তাঁরা তাঁদের বিয়ের নিয়ম বদলাতে যাবেন কেন?

মাস কয়েক আগেই কুড়মি আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল জঙ্গলমহল অঞ্চল। তিনদিনের ঝাড়গ্রাম সফরে গিয়ে এবার সেই আদিবাসীদের বার্তা দিলেন মমতা।

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছেন আগেই। এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে সেই বিধি কার্যকর করার কোনও সিদ্ধান্ত নেওয়া না হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার এই বিষয় উত্থাপন করেছেন।

এই বিধি কার্যকর হলে বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক ইত্যাদির মতো ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে সব ধর্মের জন্য অভিন্ন আইন কার্যকর হবে।

তাতেই আপত্তি রয়েছে বিরোধীদের। যদিও কেন্দ্রের শাসক দলের দাবি, এই ছদ্ম-বিরোধিতা আসলে রাজনৈতিক বিরোধিতা ছাড়া কিছুই নয়। যুক্তির নিরিখে প্রায় সকলেই এই নীতির স্বপক্ষে বলছেন। অল্প যাঁরা বিরোধিতা করছেন, তাঁদের নানাভাবে উস্কে দেওয়া হচ্ছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “হঠাৎ করে বলছে অভিন্ন দেওয়ানি বিধি করতে হবে। মানে ওদের নিয়মে বিয়ে করতে হবে। কেন করবেন? আপনাদের ততো বিয়ের কি সুন্দর একটা সিস্টেম আছে। আপনাদের জাহের থান আছে, মাজেরথান আছে। আবার মুসলিম সম্প্রদায়ের বা হিন্দুদেরও বিয়ের আলাদা পদ্ধতি আছে।”

দ্ব্যর্থহীন ভাষায় মমতা বার্তা দেন, ‘ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। যেমন আছে, সব তেমনই থাকবে। সবাই নিজের স্বাধীনতা মতো পোশাক পরবে, চলাফেরা করবে, পড়াশোনা করবে।’

Releated Posts

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top