News Flash

  • Home
  • দেশ
  • শাসকদল ‘ব্যালট খায়’ বলেও কটাক্ষ শুভেন্দুর
Image

শাসকদল ‘ব্যালট খায়’ বলেও কটাক্ষ শুভেন্দুর

পশ্চিম মেদিনীপুর, ৯ আগস্ট (হি. স.) : জনসভার মঞ্চ থেকে পিসি-ভাইপো চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে শাসকদল ‘ব্যালট খায় বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, আগে জানতাম তৃণমূল কয়লা খায়, গরু খায়, এখন দেখি তৃণমূল ব্যালটও খায়।

আদিবাসী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুরে পিংবনি নবকুঞ্জ প্রাঙ্গনে এক সভায় তিনি বুধবার এ কথা বলেন। বিশ্ব আদিবাসী দিবসে পশ্চিম মেদিনীপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বিরোধী দলনেতা।

প্রসঙ্গত, হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর বয়েজ সেকেন্ডারি হাইস্কুলে মঙ্গলবার চলছিল ভোট গণনা। হেরে যাচ্ছেন খবর পেয়ে গণনাকেন্দ্রে ঢুকে একমুঠো ব্যালট মুখে পুরে গিলে নেন ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের ৩১ নম্বর বুথের তৃণমূলের প্রার্থী মহাদেব মাটি। এমনটাই অভিযোগ তাঁর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ছিলেন সিপিএমের রবীন্দ্রনাথ মজুমদার। ঘটনার আকস্মিকতায় হতবাক তিনি। এদিকে, আদালতের নির্দেশে পুনর্নির্বাচন হবে ওই বুথে।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top