News Flash

  • Home
  • দেশ
  • আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে মুখ্যমন্ত্রী পা মেলালেন ছন্দে
Image

আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে মুখ্যমন্ত্রী পা মেলালেন ছন্দে

ঝাড়গ্রাম, ৯ আগস্ট (হি .স.) : রাজ্যের এক এক জায়গায় গিয়ে স্থানীয় মানুষদের মন পাওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কখনও কারও ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে। কখনও হাত ধরে সমবেত নৃত্যে। কখনও বা নিখাদ রবীন্দ্রসঙ্গীতে। আদিবাসী মহিলাদের মতো করে শাড়ি পরে পা মেলালেন ছন্দে।

মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আমজনতার কাছে ধরা দিয়েছেন ঘরের মেয়ের মতো করে। কখনও চায়ের দোকানে ঢুকে চা বানিয়েছেন। কখনও হোটেলে হাতা-খুন্তি হাতে দেখা গিয়েছে তাঁকে, কখনও আবার পাহাড়ে গিয়ে মোমো বানিয়েছেন। আদিবাসী ছন্দেও পা মিলিয়েছেন বহুবার। বুধবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে আপ্লুত আদিবাসীরা।

এবার আদিবাসী দিবসের অনুষ্ঠানে জঙ্গলমহলেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ঝাড়গ্রামের অনুষ্ঠানের শুরুতেই আদিবাসী ছন্দে মাতলেন মুখ্যমন্ত্রী।

এদিন অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী বীরবাহা হাঁসদা আদিবাসী কায়দায় শাড়ি পরিয়ে দেন মুখ্যমন্ত্রীকে। এরপরই আদিবাসী মহিলাদের হাতে হাত রেখে তাঁদের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়। নাচের ফাঁকেই আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। এরপর মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। পড়ুয়াদের সংবর্ধনা দেওয়া হয়।

ঢামসা-মাদল তুলে দেওয়া হয় বেশ কয়েকজনের হাতে। ধামসাও বাজান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, এদিনও একাধিক ইস্যুতে বিজেপিকে বেনজির আক্রমণ করেছেন তিনি। নিশানা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও।

Releated Posts

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top