News Flash

মৃদু ভূকম্প মেঘালয়ে, দুবার মণিপুরে, ক্ষয়ক্ষতির খবর নেই

গুয়াহাটি, ৯ আগস্ট (হি.স.) : মৃদু ভূমিকম্পে কেঁপেছে মেঘালয় ও মণিপুর। আজ বুধবার প্রায় আড়াই ঘণ্টার ব্যবধানে ভূমিকম্প হয়েছে মণিপুরে। এদিন বিকাল ৪-টা ৮ মিনিট ৩১ সেকেন্ডে মণিপুরের তেংনউপালে সংঘটিত ভূকম্পের তীব্রতা ছিল ৩.৩। এর আগে বেলা ১-টা ২৩ মিনিট ৫৬ সেকেন্ডেও ৪.০ প্রাবল্যের ভূকম্পে কেঁপে উঠেছিল মণিপুরের চান্ডেল জেলা। এছাড়া আজই বেলা ১-টা ১৩ মিনিট ৪২ সেকেন্ডে প্রথম ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে মেঘালয়ের রি-ভই জেলা ও পার্শ্ববর্তী অসমের জোড়াবাট এলাকায়। মেঘালয়ে সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৩ ধরা পড়েছে। তবে কোনও হতাহত বা অন্যান্য ক্ষয়ক্ষতির খবর কোনও এলাকা থেকে পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি যে তথ্য প্রকাশ করেছে সে অনুযায়ী, মণিপুরে বিকাল ৪:৮:৩১টায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল তেংনউপালের ২৪.৪৮ উত্তর অক্ষাংশ এবং ৯৪.৩০ দ্রাঘিমাংশে ভূগর্ভের ২৩ কিলোমিটার গভীরে ছিল।

অন্যদিকে মেঘালয়ের রি-ভই জেলায় সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ-পশ্চিং নংপোর ২৪ কিলোমিটার দূরে ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে।

এছাড়া ১:২৩:৫৬টায় মণিপুরের চান্ডেলে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল জেলার ২৩.৯৭ উত্তর অক্ষাংশ এবং ৯৪.০৫ দ্রাঘিমাংশে ভূগর্ভের ৬১ কিলোমিটার গভীরে ছিল, জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি।

Releated Posts

নাগা ঐতিহ্য সংরক্ষণে বস্তুগত নিদর্শনের পাশাপাশি ঐতিহ্যবাহী জ্ঞানও রক্ষা জরুরি: নাগাল্যান্ডের রাজ্যপাল

কোহিমা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): নাগা ঐতিহ্য সংরক্ষণ শুধুমাত্র বস্তুগত নিদর্শন রক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এর সঙ্গে…

ByByNews Desk Sep 26, 2026

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top