News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির আমেজ বিরোধী শিবিরে, প্রহ্লাদ বললেন আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি
Image

রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির আমেজ বিরোধী শিবিরে, প্রহ্লাদ বললেন আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি

নয়াদিল্লি, ৭ আগস্ট (হি.স.): সাংসদ পদ ফিরে পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাহুলের সাংসদ পদ ফিরতেই খুশির আমেজ বিরোধী শিবিরে। অসময়ের উৎসবে মেতে উঠেছেন ‘ইন্ডিয়া’ জোটের নেতার। মিষ্টিমুখ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রমুখ। লোকসভায় বিরোধীজদের জোট ‘ইন্ডিয়া’র শরিকদেরও দেখা গেল মিষ্টিমুখ করতে। রাহুলের সাংসদ পদ পুনরুদ্ধার প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, “যতদূর কংগ্রেস নেতা এবং রাহুল গান্ধীর বিষয়, সদস্যপদ ফিরে পাওয়ার জন্য আমি তাঁদের অভিনন্দন জানাতে চাই। আমি সুপ্রিম কোর্টকেও অভিনন্দন জানাই। এই সিদ্ধান্তের পর গণতন্ত্র ও আদালতের প্রতি আস্থা বেড়েছে।” কংগ্রেস সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম বলেছেন, “আমরা খুশি যে স্পিকার আজ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি (রাহুল গান্ধী) এখন লোকসভায় যোগ দিতে পারবেন।” সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব বলেছেন, “আমি রাহুল গান্ধীকে অভিনন্দন জানাই এবং সাংসদ পদ ফিরিয়ে দেওয়ায় ব্যাপারে দেরি না করার জন্য স্পিকারকে ধন্যবাদ জানাই।”

এদিকে, রাহুল গান্ধীর সাংসদ পদ ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “লোকসভার স্পিকার আজই এই সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করেছি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই সাংসদ পদ ফিরিয়ে দিয়েছে।” সাংসদ পদ ফিরে পাওয়ার পর সোমবারই সংসদে এসেছেন রাহুল গান্ধী। টুইটারে নিজেও বায়ো পরিবর্তন করেছেন তিনি।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top