আগরতলা, ৪ আগস্ট : ত্রিপুরা প্রবেশের পথে মিনি লরি থেকে নব্বই বস্তা অবৈধ রাসায়নিক সার বাজেয়াপ্ত করল অসমের করিমগঞ্জ জেলার কাঁঠালতলী ফাড়ির পুলিশ। সাথে আটক করা হয়েছে রাজ্যের এক লরি চালক ও সহ চালককে।জানা গেছে কাঁঠালতলী পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আশিষ মোহন্তের কাছে গোপন খবর আসে বেশ কিছু রাসায়নিক সার অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করবে। সেই মোতাবেক কাঠালতলি বাজারে ওৎপেতে বসে ছিল অসম পুলিশ। অবশেষে বৃহস্পতিবার কাকভোরে TR-05-D/1864 নম্বরের একটি মিনি লরি(বলেরো) কাঠালতলি বাজারে বিকল্প জাতীয় সড়ক দিয়ে প্রবেশ করলে লরিটি দাড় করায় কর্তব্যরত পুলিশ কর্মীরা। পরে ঐ লরিতে তাল্লাশি চালিয়ে নব্বই বস্তা রাসায়নিক ডিএপি সার উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে লরি চালক জিয়াব উদ্দিনকে ও সহ চালক দেবব্রত দেবকে আটক করা হয়। চালকের বাড়ি ত্রিপুরার উত্তর জেলার প্রেমতলায় এবং সহ চালকের বাড়ি উত্তর জেলার চুরাইবাড়িতে বলে জানা গেছে। তাদের কাছ থেকে সারের কোনও বৈধ কাগজ পত্র পায়নি পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে এই সার সমূহ ত্রিপুরায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসছিল। বর্তমানে চালক ও সহচালককে অসম পুলিশের হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

ত্রিপুরা প্রবেশের পথে আটক অবৈধ রাসায়নিক সার
Tags:
Releated Posts
বাইপাস সড়কের কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মেয়র, সাত দিনের মধ্যে অস্থায়ী সংস্কারের নির্দেশ
আগরতলা, ১৮ জুন : আগরতলা বর্ডার গোলচক্কর থেকে জয়পুর পর্যন্ত সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে বৃহস্পতিবার এলাকাটি পরিদর্শন…
নিট পরীক্ষায় অনিয়ম ও শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ
আগরতলা, ১৮ জুন : নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং সরকারি শিক্ষা ব্যবস্থার বেসরকারিকরণের প্রতিবাদে বুধবার আগরতলা সিটি সেন্টারের…
ছয় দফা দাবি নিয়ে শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বারের কাছে টিএসইউ-এর স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : ত্রিপুরা স্টুডেন্টস ইউনিয়ন (টিএসইউ)-এর কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ…
সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলায় বেতন-পেনশন বঞ্চনার অভিযোগ, দ্রুত নিষ্পত্তির দাবিতে সরব ত্রিপুরা জুডিশিয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন
আগরতলা, ১৮ জুন: প্রায় এক দশক ধরে সুপ্রিম কোর্টে বিচারাধীন একটি মামলার কারণে ত্রিপুরার বিচার বিভাগীয় কর্মচারী ও…

















