News Flash

  • Home
  • দেশ
  • দরিদ্রদের জন্য সর্বোত্তম শিক্ষাগত সুবিধা নিশ্চিত করবে দিল্লি সরকার : অরবিন্দ কেজরিওয়াল
Image

দরিদ্রদের জন্য সর্বোত্তম শিক্ষাগত সুবিধা নিশ্চিত করবে দিল্লি সরকার : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২ আগস্ট (হি.স.): দিল্লির সরকারি স্কুলগুলিতে দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের সর্বোত্তম শিক্ষাগত সুবিধা নিশ্চিত করবে দিল্লি সরকার। বললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার দিল্লির সঙ্গম বিহারের দেওলি পাহাড়ি এলাকায় একটি নতুন স্কুল ভবনের উদ্বোধন করেছেন কেজরিওয়াল।

সেখানে তিনি বলেন, “আমাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে এসেছেন, কেউ ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, শ্রমিক। এমন পরিস্থিতিতে বেসরকারি স্কুলগুলি ফি বৃদ্ধি করেছে, সাধারণ মানুষ শিশুকে পড়াতে পারছে না। বাধ্য হয়ে সরকারি স্কুলে পাঠাচ্ছেন। আগে স্কুলগুলির এমন বেহাল দশা ছিল, ভবন-কক্ষ ভাঙা, টেবিল-চেয়ার নেই, পরিচ্ছন্নতা নেই। এখন আর সেই অবস্থা নেই, যে কাজ ৭৫ বছরে হয়নি তা ৮ বছরে হয়েছে। দেওলিতে এর চেয়ে ভালো স্কুল আর হবে না।” মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আরও বলেছেন, গরিবদের সন্তানদের সুশিক্ষা দেওয়া আমার দায়িত্ব। আমি আমার সন্তানদের যে শিক্ষা দিয়েছি তার চেয়ে ভালো শিক্ষা দেব আপনাদের সন্তানদের। এখন দিল্লির সরকারি স্কুলের ছেলে-মেয়েরা NEET-JEE ক্লিয়ার করে ডাক্তার হচ্ছে। সরকারি স্কুলের ছেলে-মেয়েরা দেশের পাশাপাশি আপনাদের নামও বয়ে আনবে।”

Releated Posts

বিহার পুলিশ নিয়োগ পরীক্ষার্থীদের বিক্ষোভে অশান্তি, পরিস্থিতি স্বাভাবিক পাটলিপুত্র রেলস্টেশনে

পাটনা, ১৪ জুন (আইএএনএস): বিহার পুলিশ নিষেধাজ্ঞা বিভাগের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসা পরীক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে রবিবার পাটনার…

ByByNews Desk Jun 14, 2026

মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…

ByByNews Desk Jun 13, 2026

গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ

ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…

ByByNews Desk Jun 13, 2026

বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের

বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top