News Flash

  • Home
  • দেশ
  • সড়ক দুর্ঘটনায় আহত তিন অমরনাথ তীর্থযাত্রী
Image

সড়ক দুর্ঘটনায় আহত তিন অমরনাথ তীর্থযাত্রী

রামবান, ২৮ জুলাই (হি. স.) : রামবন জেলার রামসু এলাকায় সড়ক দুর্ঘটনায় তিন অমরনাথ তীর্থযাত্রী আহত হয়েছেন। আহতরা হলেন আদর্শ কুমার, মঞ্জু শর্মা এবং অঙ্কুশ শর্মা সকলেই জম্মুর বাসিন্দা। ঘটনাটি ঘটেছে শুক্রবার।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি যাত্রীবাহী গাড়ি যাত্রী নিয়ে অমরনাথ যাচ্ছিল। সেই সময় গাংরু রামসুর কাছে হঠাৎ চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। ঘটনায় তিন তীর্থযাত্রী আহত হন। তিনি জানান, আহতদের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রামসুতে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তার চিকিৎসা চলছে। একই সঙ্গে এই ব্যাপারে থানায় মামলা দায়ের করে পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে।

Releated Posts

এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি উদীয়মান ঝুঁকি মোকাবিলার আহ্বান জয়শঙ্করের

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর সম্ভাব্য পরিণতি সম্পর্কে আগাম প্রস্তুতি…

ByByNews Desk Sep 26, 2026

জয়শঙ্করের সঙ্গে তর্কে জড়ানো পাক সাংবাদিকের বিরুদ্ধে আগে হোয়াইট হাউসে বিশৃঙ্খলার অভিযোগ

রাষ্ট্রসংঘ, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): রাষ্ট্রসংঘে ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে প্রশ্নোত্তরের সময় তীব্র প্রতিক্রিয়ার মুখে পড়া পাকিস্তানি সাংবাদিক…

ByByNews Desk Sep 26, 2026

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top