News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত সরকার : প্রহ্লাদ জোশী
Image

বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত সরকার : প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি.স.): বিরোধীদের থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত সরকার। জানালেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী। একইসঙ্গে তিনি বলেছেন, “তাঁরা যদি চান সত্য (মণিপুরের বিষয়ে) বেরিয়ে আসুক, তাহলে সংসদের চেয়ে ভালো ফ্লোর আর নেই।” শুক্রবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেছেন, “তাঁরা (বিরোধীরা) শান্তিপূর্ণভাবে আলোচনায় অংশ নিচ্ছেন না এবং সংসদে কোনও বিল পাস করতে সহযোগিতা করছেন না। আমরা তাঁদের কাছ থেকে গঠনমূলক পরামর্শ নিতে প্রস্তুত, কিন্তু হঠাৎ করেই তাঁরা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছে।”

সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশী আরও বলেছেন, “আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করব, যখন প্রয়োজন হবে। যেহেতু আমাদের কাছে সংখ্যা আছে, আমাদের কোনও সমস্যা নেই। তাঁরা যদি চান সত্য (মণিপুরের বিষয়ে) বেরিয়ে আসুক, তাহলে সংসদের চেয়ে ভালো ফ্লোর আর নেই।” এদিকে, মণিপুর ইস্যুতে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি জানিয়ে শুক্রবার সকালেও সংসদের বাইরে বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সদস্যরা। পাশাপাশি নিজেদের মধ্যে কৌশল ঠিক করতে রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের ঘরে বৈঠকও করেন সমমনোভাবাপন্ন বিরোধীরা।

Releated Posts

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top