News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আর্থিক ঘোটালার অভিযোগ, ডেপুটেশন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের
Image

আর্থিক ঘোটালার অভিযোগ, ডেপুটেশন অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের

আগরতলা, ২৫ জুলাই (হি.স.) : কর্মচারীদের কাছ থেকে প্রতিমাসে ইপিএফ বাবদ টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু ইপিএফ–র খাতায় টাকা জমা পড়ছে না, এমটাই অভিযোগ অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের রাজ্য শাখা কর্মীদের। তাই আজ আর্থিক ঘোটালার অভিযোগের ব্যবস্থা গ্রহণের দাবিতে ইপিএফ–র রিজিওনাল কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের কর্মীরা।

সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক তনুজ সাহার অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাফাই কর্মীরা এইচআরডি নামক আউটসোর্সিং সংস্থার অধীনে কাজ করছেন। প্রতিমাসে সাফাই কর্মীদের বেতন থেকে ইপিএফর বাবদ অর্থ কাটা হচ্ছে। কিন্তু তা ইপিএফ–র খাতায় জমা পড়ছে না। তাঁর আরও অভিযোগ, বিগত পাঁচ বছর ধরে লক্ষ লক্ষ টাকার অর্থ নিয়ে ঘেটালা চলছে। এই সমস্ত বিষয়ে ইপিএফ–এ কর্মরত আধিকারিকরা অবগত আছেন বলেও দাবি করেন তিনি।

তাই আজ আর্থিক ঘোটালার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আজ ইপিএফ–র রিজিওনাল কমিশনারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন সংগঠনের কর্মীরা।

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top