News Flash

  • Home
  • দেশ
  • বোকারোতে অটোর সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু দুজনের
Image

বোকারোতে অটোর সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু দুজনের

বোকারো, ২৪ জুলাই (হি. স.) :ঝাড়খন্ডের রামগড় ধানবাদ জাতীয় সড়কের বোকারোর বারি কোঅপারেটিভ মোড়ের কাছে একটি অটোর সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির । নিহতরা হলেন, মহম্মদ শামি ওরফে তেজু ও আবদুল কালাম। দুজনেই আজাদ নগরের বাসিন্দা। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার।

দুর্ঘটনার পরই ক্ষতিপূরণের দাবিতে বোকারো রামগড় হাইওয়েতে বারি কোঅপারেটিভের মোড় অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা । নিহতের স্ত্রীর জন্য ক্ষতিপূরণ হিসেবে ২০ লাখ টাকা এবং চাকরি দাবি করেছেন। লিখিত চিঠি না পাওয়া পর্যন্ত অবরোধ তুলবে না বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনাস্থলে পৌঁছে বোকারোর বিধায়ক বিরঞ্চি নারায়ণ । ঘটনার নিন্দা করে তিনি বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে।

Releated Posts

এলপিইউ-তে হিংসাত্মক বিক্ষোভের ঘটনায় ডিজিপিকে সরেজমিনে যাওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর, ১০ দিনের জন্য বন্ধ বিশ্ববিদ্যালয়

জলন্ধর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): লভলি প্রফেশনাল ইউনিভার্সিটি (এলপিইউ)-তে হিংসাত্মক ছাত্র বিক্ষোভের পর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান রাজ্যের পুলিশ…

ByByNews Desk Sep 28, 2026

নতুন এফটিএ চালু হলে উত্তরপ্রদেশের রফতানি ২০৩০-এ দ্বিগুণেরও বেশি হবে: পীযূষ গোয়েল

গ্রেটার নয়ডা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): নতুন মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ-র মাধ্যমে ভারতের জন্য আন্তর্জাতিক বাজার আরও উন্মুক্ত…

ByByNews Desk Sep 27, 2026

সন্ত্রাস ছড়ানো অব্যাহত থাকলে জঙ্গিদের বিরুদ্ধে হামলার জন্য প্রস্তুত ভারত: রাজনাথ

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিবেশী কোনও দেশ সন্ত্রাসবাদে মদত ও তা ছড়িয়ে দেওয়া অব্যাহত রাখলে জঙ্গিদের বিরুদ্ধে হামলা…

ByByNews Desk Sep 27, 2026

‘নেশামুক্ত যুব’ অভিযানে তরুণদের অংশগ্রহণের প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): মাদকবিরোধী লড়াইয়ে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার তাঁর মাসিক রেডিও…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top