News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মণিপুরে ভাইরাল ভিডিওকাণ্ড : ইমফলে ‘উন্মত্ত’ মহিলা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস
Image

মণিপুরে ভাইরাল ভিডিওকাণ্ড : ইমফলে ‘উন্মত্ত’ মহিলা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদানে গ্যাস


ইমফল, ২২ জুলাই (হি.স.) : মণিপুরে দুই মহিলার ওপর যৌন নির্যাতনের প্রতিবাদে আজ ইমফলে ‘উন্মত্ত’ মহিলা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটাতে হয়েছে। তবে ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ঘটনা আজ শনিবার সকাল প্রায় নয়টা (৯.০০) নাগাদ মণিপুরের রাজধানী ইমফলের ঘড়ি এলাকায় সংঘটিত হয়েছে। শতাধিক মহিলা বিক্ষোভকারী ওই এলাকায় গাড়ির টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে উত্তাল প্রতিবাদ সংগঠিত করছিলেন। কিন্তু সকাল ৯-টার দিকে জমায়েত শতাধিক মহিলা বিক্ষোভকারী উভয় দিকের সড়ক অবরোধ করে সরকারের বিরুদ্ধে আপত্তিজনক উত্তাল স্লোগান দিলে পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে।

এক সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রেপিড অ্যাকশন ফোর্স ও সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে দ্রুত অ্যাকশনে নামে পুলিশ। খবরে প্রকাশ, নিরাপত্তা কর্মীরা টায়ারের আগুন নেভাতে গেলে বিক্ষোভকারী মহিলারা মারমুখি হয়ে ওঠেন। তখন পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়েছে। সংশ্লিষ্ট এলাকার পরিস্থিতি হলেও সংলগ্ন স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনী ফ্ল্যাগমার্চ করছে বলে জানা গেছে।

Releated Posts

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top