News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণিপুরের মতো ঘটনা পাঁচলাতেও, বিজেপি-র অভিযোগ ঘিরে হইচই
Image

মণিপুরের মতো ঘটনা পাঁচলাতেও, বিজেপি-র অভিযোগ ঘিরে হইচই

হাওড়া, ২১ জুলাই (হি. স.) : মণিপুরের মতো ঘটনা ঘটেছে হাওড়ার পাঁচলাতে। শুধু তার ভিডিয়ো হয়নি।” রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেছেন।

এই দাবিকে ঘিরে তোলপাড় হয়েছে গোটা বঙ্গ। এবার এই গোটা ঘটনা প্রসঙ্গে তথ্য দিলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য।

তিনি জানান, ই মেল মারফত এই ঘটনা সম্পর্কে একটি অভিযোগ পায় পুলিশ। আর এর উপর ভিত্তি করে ১৪ তারিখ দায়ের করা হয় একটি এফআইআর, এবং তদন্ত শুরু করে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত তদন্ত মোতাবেক পাঁচলার ঘটনার কোনও তথ্য প্রমাণ পাওয়া যায়নি।

মনোজ মালব্য বলেন, “৮ তারিখ দিনের বেলা ১১ টার সময় বুথে ঘটেছে বলে দাবি করা হয়েছে। ভোটের দিন বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী ছিল। তাদের তরফেও কোনও অভিযোগ আসেনি। আমরা অভিযোগ পাওয়ার পর ওই মহিলা এবং তাঁর স্বামীকে বারবার বার্তা পাঠিয়েছি।

ডিজি-র দাবি গোপন জবানবন্দি দেওয়ার জন্য তাঁরা এগিয়ে আসেননি। মহিলা বলছেন চোট পেয়েছেন। সেক্ষেত্রে কোথায় তিনি চিকিৎসা করালেন তার মেডিক্যাল স্লিপ চেয়েছে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত তা জমা করা হয়নি। পাঁচলায় এই ধরনের কোনও রকম তথ্য প্রমাণ পাওয়া যায়নি।”

পাশাপাশি বুথের ভেতরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই তা স্থানীয় বিডিওর থেকে চেয়ে পাঠানো হয়েছে বলে জানান রাজ্য পুলিশের ডিজি। তিনি আরও বলেন, “নির্বাচনের পর ঘটনাস্থলে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকী, সেখানে গিয়েছিল বিজেপি-র তথ্যানুসন্ধান দল। তারাও আমাদের এই বিষয়ে কিছু জানায়নি।”

যেখানে এই ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে তার আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে বলেও জানানো হয় পুলিশের তরফে।

Releated Posts

ভারত–ইউএই সিইপিএ চুক্তিতে বাণিজ্য ১০০ বিলিয়ন ডলার ছাড়াল, নতুন সুযোগ তৈরি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ভারত ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে স্বাক্ষরিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) দ্বিপাক্ষিক বাণিজ্যে শক্তিশালী বৃদ্ধি…

ByByTaniya Chakraborty May 1, 2026

লাদাখে বুদ্ধ পূর্ণিমায় বুদ্ধের বাণী আজও সমান প্রাসঙ্গিক: অমিত শাহ

লেহ, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়, এটি একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক মুহূর্ত—এমন মন্তব্য করলেন…

ByByTaniya Chakraborty May 1, 2026

বিহারে আবহাওয়ার হঠাৎ পরিবর্তনে স্বস্তি, ঝড়-বৃষ্টিতে ১৩ জনের মৃত্যু

পাটনা, ১ মে(আইএএনএস): টানা কয়েকদিনের তীব্র গরমে বিপর্যস্ত বিহারে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনে কিছুটা স্বস্তি মিলেছে। একাধিক জেলায় তাপমাত্রা…

ByByTaniya Chakraborty May 1, 2026

মুম্বইয়ে নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার পুলিশকর্তা গ্রেফতার

মুম্বই, ১ মে (আইএএনএস): নাবালিকা এক কন্যার শ্লীলতাহানির অভিযোগে এসিপি পদমর্যাদার এক পুলিশ আধিকারিককে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।…

ByByTaniya Chakraborty May 1, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top