News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার বিরোধী নেতা নাভালনির আরও ২০ বছরের কারাদণ্ডের আবেদন
Image

রাশিয়ার বিরোধী নেতা নাভালনির আরও ২০ বছরের কারাদণ্ডের আবেদন

মস্কো, ২১ জুলাই (হি.স.) : রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচক ও বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির আরও ২০ বছরের কারাদণ্ডের আবেদন । নাভালনি ইতিমধ্যে বিভিন্ন অভিযোগে ১১ বছরের বেশি সময় জেলে কাটানোর পরও এই আবেদন করেছেন দেশটির সরকারি আইনজীবীরা। তিনি বারবার বলেছেন, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা আনা হয়েছে। এবারও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তিনি উগ্রপন্থার সমর্থক। আগামী ৪ আগস্ট আদালত এ বিষয়ে রায় ঘোষণা করবেন।

নাভালনির রাজনৈতিক বন্ধু ইভান ঝাডানভ জানিয়েছেন, রাশিয়ার সরকারি আইনজীবী আদালতের কাছে আবেদন জানিয়েছেন, নাভালনির যেন আরও ২০ বছর জেল হয়। কারণ, তিনি উগ্রপন্থাকে উসকানি দেন, এর জন্য অর্থসাহায্য করেন। নাভালনি ও তাঁর সঙ্গীদের দাবি, আবার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই শাস্তি চেয়েছেন সরকারি আইনজীবী।

নাভালনি বলেছেন, রাশিয়া গরিব মানুষদের হয় কাদার বা রক্তের পুকুরে ফেলে দিচ্ছে। তাদের হাত-পা ভাঙছে। লাখো মানুষ মারা যাচ্ছেন। একুশ শতকের সবচেয়ে বুদ্ধিহীন ও চেতনাহীন লড়াই চলছে।

এদিকে ক্রেমলিনের দাবি, তারা এই মামলা নিয়ে কোনও হস্তক্ষেপ করছে না। আদালত যা ঠিক করবেন তাই হবে।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানে কো-পাইলটের হামলাকে ‘সন্ত্রাসবাদী হামলা’ বলল সংযুক্ত আরব আমিরশাহি

আবুধাবি, ৩ অক্টোবর (আইএএনএস): দুবাই-তেল আভিভগামী ফ্লাইদুবাই বিমানে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্চারের ওপর কো-পাইলট হামলার ঘটনাকে ‘সন্ত্রাসবাদী…

ByByNews Desk Oct 3, 2026

হরমুজ প্রণালীতে ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজ, পাঁচ ভারতীয় নাগরিককে উদ্ধার

মাসকাট/নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): হরমুজ প্রণালীতে একটি কুয়েতের পতাকাবাহী ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতের পর জাহাজে থাকা পাঁচ…

ByByNews Desk Oct 3, 2026

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top