News Flash

Image

মণিপুরে আইপিএস অফিসারের এসকোর্টে হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার ৩০

ইমফল, ১৯ জুলাই (হি.স.) : ইমফল পশ্চিম জেলায় আইপিএস অফিসারের এসকর্টে হামলার সঙ্গে জড়িত অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার রাজ্য পুলিশের সদর দফতর সূত্রে জানানো হয়েছে, ঘটনাটি গত ১৭ জুলাই ইমফল পশ্চিম জেলার অন্তর্গত কোয়াকিথেল এলাকায় কতিপয় সশস্ত্র দুর্বৃত্ত আইজিপি কবিব কে (আইপিএস, জেড-টু)-র ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। কেবল তা-ই নয়, দুর্বৃত্তের দল তাঁর কনভয়ে আগুন ধরিয়ে দিয়েছিল। ওই এ ঘটনার সঙ্গে গতকাল ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। আরও জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে।

পুলিশের সূত্র জানিয়েছে, এদের গ্রেফতারকে কেন্দ্র করে কোনও ধরনের অস্থিরতার সৃষ্টি করলে পুলিশ কড়া ব্যবস্থা নেবে। তাছাড়া গ্রেফতারকৃতদের ৩০ জনের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে সূত্র।

Releated Posts

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top