News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কার না করায় বিজেপি অফিসে তালা, মারধরে আহত পাঁচ, উত্তপ্ত ধনপুর
Image

রাস্তা সংস্কার না করায় বিজেপি অফিসে তালা, মারধরে আহত পাঁচ, উত্তপ্ত ধনপুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই৷৷  বিজেপি অফিসে তালা৷ উপ-নির্বাচনের আগে ফের উত্তপ্ত ধনপুর৷ কালী কৃষ্ণনগর রাস্তা সারাই না হওয়ার জেরে৷ ধনপুর  বিধানসভায় আগামী মাসেই উপ নির্বাচন৷ আর উপ নির্বাচনের আগে বার বার উত্তপ্ত হচ্ছে ধনপুর৷রবিবার সন্ধ্যা রাত থেকে ফের উত্তপ্ত ধনুপুর বিধানসভার কালী কৃষ্ণনগর৷ স্থানীয় বিজেপির পার্টি অফিসে তালা ঝুলিয়ে দেয় স্থানীরা৷ ঘটনার বিবরণে জানা গেছে কালী কৃষ্ণনগর বাজার থেকে সীমন্ত এলাকায় যাওয়ার একমাত্র রাস্তাটির একটি ব্রিজ আজ থেকে প্রায় একবছর আগে ভেঙ্গে যায় ইট গাড়ির ভরে৷  দীর্ঘ এক বছর হলেও নির্মাণের উদ্যোগ নেই বিজ্র৷ তাই ক্ষুব্ধ হয়ে রাতে পাটি অফিসে তালা দেয় স্থানীয়রা৷ রবিবার সন্ধ্যা রাতে বিজেপির পাটি অফিসে তালা দেওয়ার পর উত্তপ্ত হয়ে উঠে কালী কৃষ্ণনগর৷ গ্রাম প্রধান সুভাষ পালের নেতৃত্বে তালা দেওয়া স্থানীয়দের উপর হামলা চালায় বলে অভিযোগ৷ তাতে আহত হয় পাঁচ জন৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে যাত্রাপুর থানার পুলিশ৷ আহতরা হলো মরন পাল, হারাধন পাল, রানা প্রতাপ পাল, সম্রাট পাল, নির্মল পাল৷

Releated Posts

রাঙ্গামাটিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, ছড়া সংস্কার ও কালভার্ট নির্মাণের দাবি

সোনামুড়া, ২৫ আগস্ট: অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে সোনামুড়ার রাঙ্গামাটিয়া এলাকার বিস্তীর্ণ কৃষিজমি। ফলে বারবার বন্যার জলে ক্ষতিগ্রস্ত…

ByByReshmi Debnath Aug 25, 2026

লাটিয়াপুড়ায় নদীবাঁধ মেরামতের কাজ ঘিরে স্থানীয়দের ক্ষোভ, রাস্তা সংস্কারের দাবিতে কাজ বন্ধ

কৈলাসহর, ২৫ আগস্ট: সম্প্রতি ভারী বৃষ্টির জেরে মনু নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত লাটিয়াপুড়া…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক নিয়োগ সহ পাঁচ দফা দাবিতে এসএফআই-এর ডেপুটেশন

কৈলাসহর, ২৫ আগস্ট: রাজ্যের স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নিয়োগসহ পাঁচ দফা দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)-এর কৈলাসহর বিভাগীয়…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

জয়শ্রী-লালজুরি সড়কে বেআইনি মদ বোঝাই গাড়ি আটক, উদ্ধার ৫,০০৭ বোতল বিলাতি মদ

কাঞ্চনপুর, ২৫ আগস্ট: জয়শ্রী-লালজুরি সড়ক দিয়ে দ্রুতগতিতে কাঞ্চনপুরের দিকে আসার পথে বেআইনি মদ বোঝাই একটি গাড়ি আটক করল…

ByByReshmi Debnath Aug 25, 2026
Scroll to Top