News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বার বছর আগে মন্দিরে বিয়ে, স্ত্রীর মর্যাদার দাবীতে ধর্না
Image

বার বছর আগে মন্দিরে বিয়ে, স্ত্রীর মর্যাদার দাবীতে ধর্না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷  স্বামীর দ্বিতীয় বিয়ের অভিযোগে ধর্নায় এক মহিলা৷ ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির ঝালাই চৌমূনী এলাকায়৷১৬ জুলাই রবিবার বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝালাই চৌমুহনি এলাকায় এক বাড়ির সামনে ধর্নায় বসে এক  মহিলা৷ জানা যায় ২০১৯ সালে তাদের অভিযোগ মুলে আদালত একটি রায় দেয় এবং সেখানে বলা হয় বৈবাহিক সম্পর্কের যে দাবি ওই মহিলা করেন তা প্রমাণিত  হয়নি৷ তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক আছে বলে আদালত স্বীকৃতি দেয়নি৷ ফলে সে কোন অধিকারে,কি দাবির ভিত্তিতে ধারণায় বসেছে সেটা নিয়েই প্রশ্ণ৷ ঘটনার বিবরণে জানা যায় প্রায় ১২ বছর আগে পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরিমুড়া গ্রামের সূত্রধর পাড়ার সুনীল সূত্রধরের মেয়ে জোনাকি সূত্রধরের সঙ্গে ভালোবেসে মন্দিরে গিয়ে পশ্চিম বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের এলাকার ঝালাই চৌমূহনী এলাকার সনক কপালির বিয়ে হয়৷ এই দাবিতেই ধর্নায়  মহিলা৷ ভালোবাসার বিয়ে বলে সনক কপালি তার স্ত্রী জোনাকি সুত্রধরকে বলে সনক কপালির মা এই বিয়েতে রাজি হচ্ছেন না৷ সেই কারণে তাকে সনকের বাড়িতে নিয়ে যেতে পারছেন না৷ এইভাবে কেটে গেল ১২টি বছর৷তাদের একটি কন্যা সন্তান রয়েছে ১১ বছরের৷ কিন্তু গত বৃহস্পতিবার হঠাৎ খবর পায় যে সনক দ্বিতীয় বিয়ে করছে৷ এই খবর পেয়ে প্রথম স্ত্রী  বিয়ে বন্ধ করার চেষ্টা করে ব্যার্থ হয় এবং পরবর্তী সময় আজ রবিবার সনক কপালির বাড়িতে আসে প্রথম স্ত্রীর দাবিদার হয়ে৷ সনকের ভাই জয়দীপ কপালি, বোন বাসবী কপালি, মা কৃষ্ণা কপালি সহ বামুটিয়া মণ্ডলের এক নেত্রীও তাকে মারধর করার অভিযোগ করেন৷পুলিশকে ফোন করা হলে বামুটিয়া ফাঁড়ির পুলিশ আসেনি আক্রান্তকে উদ্ধার করতে৷পুলিশের বক্তব্য মামলা কোর্টে রয়েছে৷তাই পুলিশ কিছু করতে পারবে না৷ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷এই নিয়ে সনক কপালির পরিবারের দাবি যে মামলা শেষ হয়েছে৷ আদালতে তাদের বিয়ের কোন প্রামাণ্য তথ্য প্রমাণিত হয়নি৷

Releated Posts

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ৫০ শতাংশ কর্মীর অফিসে উপস্থিতির নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি জ্বালানি সাশ্রয়ের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এই লক্ষ্যে…

ByByReshmi Debnath May 13, 2026

বিজেপির মণ্ডল প্রশিক্ষকদের নিয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শিবির, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী সহ শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে:  ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলতে আগামীকাল থেকে…

ByByReshmi Debnath May 13, 2026

রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে এবং এর পরিধি বৃদ্ধির ক্ষেত্রে রাজ্যের বর্তমান সরকার বিশেষ…

ByByReshmi Debnath May 13, 2026

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top