News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম-আগরতলায় বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের সংবর্ধনা
Image

৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম-আগরতলায় বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ড জুলাই৷৷ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গত ১৪ জলাই রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামে সূচনা হয়েছে ’৭৫ সীমান্ত গ্রাম ক্রান্তি বীরো কে নাম’ শীর্ষক কর্মসূচি৷ এ উপলক্ষে ৭৫ কিলোমিটার দীর্ঘ দুটি বাইসাইকেল র্যালি ধলাই জেলার জিওলছড়া থেকে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু থেকে আজ সকালে আগরতলায় এসে পৌঁছায়৷ এই বাইসাইকেল র্যালি দুটি গতকাল সকালে ধলাই জেলার জিওলছড়া ও দক্ষিণ ত্রিপুরা জেলার বীরচন্দ্রমনু থেকে যাত্রা শুরু করে৷ আজ সন্ধ্যায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বাইসাইকেল র্যালিতে অংশগ্রহণকারী সাইক্লিস্টদের তথ্য ও সংস্ক’তি দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে সংবর্ধনা ’াপন করা হয়৷ এই অনুষ্ঠানের উদ্বোধন করে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, অনুষ্ঠানের মূল লক্ষ্য রাজ্যের মানুষের মধ্যে রাষ্ট্রীয় চেতনাকে পুনরায় জাগ্রত করা৷ দেশের অখণ্ডতা রক্ষায় সীমান্তবর্তী অ’লে বসবাসকারী জনগণের অবদান রয়েছে৷ তাই কর্মসূচিতে রাজ্যের ৭৫টি সীমান্ত গ্রামকে চিহ্ণিত করে দেশাত্মবোধ জাগ্রত করার উদ্দেশ্যে এখানে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে৷
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী, রাজ্যভিত্তিক সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুবত চক্রবর্তী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা এস বি নাথ৷ এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা রজত পন্থ ও রাজীব দত্ত, তথ্য ও সংস্ক’তি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভ-াচার্য প্রমুখ৷ বাইসাইকেল র্যালি দুটিতে মোট ১৫০ জন সাইক্লিস্ট অংশগ্রহণ করেন৷ তাদের সকলকে অতিথিগণ রিসা ও মারক দিয়ে সংবর্ধিত করেন৷ সংবর্ধনা অনুষ্ঠানের পর মনো’ সাংস্ক’তিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top