News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মাইক হাতে বিচার ব্যবস্থাকে নিশানা অভিষেকের
Image

হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মাইক হাতে বিচার ব্যবস্থাকে নিশানা অভিষেকের

কলকাতা, ১৪ জুলাই (হি.স.) : হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে মাইক হাতে বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এসএসকেএম হাসপাতাল চত্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপিরগুন্ডাদের নিরাপত্তা ও সুরক্ষা দিয়ে রেখেছে আদালত । পুলিশ কী করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? কলকাতা হাইকোর্টেরবিচারপতি রাজাশেখর মান্থার নাম করেই তৃণমূল নেতা বলেন, ওই বিচারপতি কেন বারবার শুভেন্দু অধিকারী এবং তাঁর অনুগামীদের সুরক্ষাকবচ দিচ্ছেন। আমি চাইলে কি আমাকে সুরক্ষা কবচ দেবেন? ওই বিচারপতির কী বাধ্যবাধকতা আছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার, তা আমি বুঝি না।

অভিষেকের সরাসরি অভিযোগ, কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশ দিল্লির কথায় চলছে। তৃণমূলের বিরুদ্ধে যেমন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ইডি, সিবিআইকে নেতাদের পিছনে লাগিয়ে রাখা হয়েছে, ঠিক তেমনি বিচার ব্যবস্থাকেও বিজেপি নির্লজ্জভাবে ব্যবহার করছে। তিনি বলেন, এই সত্যি কথা বলার জন্য আমাকে যদি জেলে যেতে হয়, যদি আমার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়, তবুও আমি একশোবার সত্যি কথা বলে যাব। তৃণমূল নেতা প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারীকে কেন রক্ষাকবচ দিয়ে রাখা হয়েছে? তিনি বলেন, বিজেপির আশ্রিত সমাজবিরোধীদের যেভাবে হাইকোর্টের একাংশ মদত দিচ্ছে এবং নিরাপত্তা দিচ্ছে, তা অত্যন্ত বেদনাদায়ক। আদালতের জন্য পুলিশ এই সমাজবিরোধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারছে না। আদালত নিত্য নতুন নির্দেশ দিয়ে পুলিশ প্রশাসনের হাত, পা বেঁধে দিচ্ছে। রাজাশেখর মান্থার মতো বিচারপতিদের জন্য পুরো বিচার ব্যবস্থা কলুষিত হচ্ছে। আমরা চাই, বিচার ব্যবস্থা নিরপেক্ষ হয়ে কাজ করুক। যাদের জেলে থাকার কথা, তারা দিব্যি বাইরে ঘুরে বেড়াচ্ছে।

পঞ্চায়েত ভোটে পরাজয়ের পরেও বিজেপি নন্দীগ্রামের কিছু কিছু জায়গায় লাগামছাড়া সন্ত্রাস চালাচ্ছে বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির আক্রমণে জখম ১৪ জন তৃণমূল নেতা ও কর্মী এসএসকেএম হাসপাতালে ভর্তি। তাদের দেখতেই শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে আসেন অভিষেক। পরে তিনি হাসপাতাল চত্বরেই মাইক হাতে নিয়ে বলেন, ওই ১৪ জনের সঙ্গে আমি কথা বলেছি। তাঁরা বিজেপির ভয়ঙ্কর সন্ত্রাসের বিবরণ দেন আমার কাছে। সেখানে মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। শিশুদেরও রেহাই দেওয়া হচ্ছে না। এক পঞ্চায়েত সদস্যকে বলা হয়েছে, রাস্তায় কী করে বেরোস, দেখে নেব। যারা এই সব তাণ্ডব করেছে, এমন ২০ জনের নাম মুখ্যমন্ত্রীকে দেব। বেশ কিছু নাম উল্লেখ করে অভিষেক বলেন, এদের সবাইকে হাইকোর্ট সুরক্ষা দিয়ে রেখেছে। তাঁর দাবি, নিহতদের মধ্যে ৭০ শতাংশই তৃণমূলের লোক। অভিষেক আরও দাবি করেন, পঞ্চায়েত ভোট শান্তিপূর্ণই হয়েছে। ৬১ হাজার বুথের মধ্যে মাত্র ৬০টি বুথে গোলমাল হয়েছে। বিরোধীদের প্ররোচনার জন্য।

Releated Posts

প্রযুক্তি, সময়সীমা ও আস্থার উপর ভিত্তি করে তৈরি নতুন ফৌজদারি আইন: অমিত শাহ

পুদুচেরি, ৯ আগস্ট (আইএএনএস): নরেন্দ্র মোদি সরকারের প্রবর্তিত তিনটি নতুন ফৌজদারি আইন তিনটি গুরুত্বপূর্ণ স্তম্ভ—প্রযুক্তি, নির্দিষ্ট সময়সীমা এবং…

ByByNews Desk Aug 9, 2026

সাহস থাকলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ছাত্রদের হয়ে ধর্নায় বসুন রাহুল: কেন্দ্রীয় মন্ত্রী

রাঁচি, ৯ আগস্ট (আইএএনএস): রাঁচিতে চলা ছাত্র আন্দোলন নিয়ে ঝাড়খণ্ড সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয়…

ByByNews Desk Aug 9, 2026

পরিত্যক্ত ইসিএল আবাসন থেকে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার বঙ্গ পুলিশের এসটিএফের

কলকাতা, ৯ আগস্ট (আইএএনএস): রাতভর অভিযান ও তল্লাশি চালিয়ে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে আন্দাল থেকে বিপুল পরিমাণ…

ByByNews Desk Aug 9, 2026

ইউপিআই লেনদেনে গ্রাহকদের কোনও চার্জ নয়, নির্দিষ্ট ক্ষেত্রে ব্যবসায়ীদের উপর সীমিত এমডিআর হতে পারে: কেন্দ্র

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই)-এর মাধ্যমে টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কোনও চার্জ দিতে হবে…

ByBySandeep Biswas Aug 8, 2026
Scroll to Top