News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গকুলনগরে বিএমএসের র্যালী জনমুখী বাজেটের সমর্থনে
Image

গকুলনগরে বিএমএসের র্যালী জনমুখী বাজেটের সমর্থনে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ভারতীয় মজদুর সংঘ গকুলনগর রাস্তার মাথা শাখার  উদ্যোগে রাজ্যের জনমুখী বাজেটকে সমর্থন জানিয়ে এক র্যালি সংগঠিত করা হয়৷ র্যালিটি রাস্তার মাথা বিএমএস অফিস থেকে শুরু হয়ে আগরতলা সাবরুম জাতীয় সড়ক পরিক্রমা করে রাস্তার মাথায় কমিউনিটি হল ঘরে এসে শেষ  হয়৷ পরবর্তী সময়ে গকুলনগর রাস্তার মাথা কমিউনিটি হল ঘরে এক সভা অনুষ্ঠিত হয়৷ প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মায়ের ছবিতে  পুষ্পার্ঘ্য অর্পণ করে সভার সূচনা করেন সিপাহীজলা জেলা উত্তর অংশের বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷ উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা , ভারতীয় মজদুর সংঘের রাস্তা মাথা শাখার সভাপতি দিলীপ সূত্রধর, সম্পাদক রতন দাস গুপ্ত সহ ভারতীয় মজদুর সংঘের শ্রমিকগণ৷ জনমুখী বাজেট নিয়ে বিজেপির জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক শ্রমিকদের সামনে রাজ্যের বাজেট জনগণের স্বার্থে ও উন্নয়নের ধারায় বাজেট করা হয়েছে বলে  আলোচনা করেন৷ তাছাড়া জনমুখী  বাজেট ঘোষণার সময় বিধায়ক সুদীপ বর্মনের বিকৃত আচরণের তীব্র নিন্দা জানান বিজেপির জেলা সভাপতি৷

Releated Posts

ট্রেড লাইসেন্স ছাড়াই মাইক্রোফাইন্যান্স ব্যবসার অভিযোগ, বিশালগড়ে সংস্থার কার্যালয়ে তালা

বিশালগড়, ২৫ আগস্ট: ট্রেড লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে মাইক্রোফাইন্যান্স ব্যবসা পরিচালনার অভিযোগে বিশালগড়ের আমবাগান এলাকায় একটি মাইক্রোফাইন্যান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

শিক্ষক সংকট মেটাতে টেট উত্তীর্ণদের দ্রুত নিয়োগের দাবি এটিটিএ-র

আগরতলা, ২৫ আগস্ট: রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চরম শিক্ষক সংকট দেখা দিলেও একদিকে শূন্যপদ বাতিল করা হচ্ছে এবং…

ByByTaniya Chakraborty Aug 25, 2026

চুড়াইবাড়ি থানায় এবিভিপির ঘেরাও-বিক্ষোভ, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

চুড়াইবাড়ি, ২৫ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে চুড়াইবাড়ি স্কুলে এসএফআই ও এবিভিপির মধ্যে সংঘর্ষের ঘটনার…

ByByReshmi Debnath Aug 25, 2026

মুদির দোকানে চুরি, স্কুটি-সহ গ্যাস সিলিন্ডার ও মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৩

আগরতলা, ২৫ আগস্ট: রাধানগর এলাকায় মুদির দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে রামনগর…

ByByTaniya Chakraborty Aug 25, 2026
Scroll to Top