News Flash

  • Home
  • বিদেশ
  • তোষাখানা মামলার আদৌ কোনও সারবত্তা নেই : ইসলামাবাদ হাই কোর্ট
Image

তোষাখানা মামলার আদৌ কোনও সারবত্তা নেই : ইসলামাবাদ হাই কোর্ট


ইসলামাবাদ, ৪ জুলাই (হি.স.) : পাকিস্তানের আদালতে বড়সড় স্বস্তি ইমরানের। মঙ্গলবার ইসলামাবাদ হাই কোর্ট জানিয়ে দিল তোষাখানা মামলার আদৌ কোনও সারবত্তা নেই। গত ১০ জুন ইমরানকে দোষী সাব্যস্ত করে দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। কিন্তু হাই কোর্ট সমস্ত অভিযোগ উড়িয়ে দিল। উচ্চ আদালতের প্রধান বিচারপতি আমির ফারুক জানিয়েছেন, মামলাটির কোনও গ্রহণযোগ্যতাই নেই। গত ২৩ জুন তিনি রায়টি স্থগিত রেখেছিলেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী থাকাকালীন বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের থেকে পাওয়া উপহারসামগ্রী সরকারি ভান্ডার বা তোষাখানায় জমা না করে বিপুল অর্থের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন ইমরান বলে অভিযোগ। পাকিস্তানের আইন অনুযায়ী, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা যে সমস্ত উপহার দেন, সেগুলি পাক তোষাখানায় জমা হয়। এর আগেও তোষাখানার সামগ্রী বিক্রির অভিযোগে বিদ্ধ হয়েছেন ইমরান। তাঁর বিরুদ্ধে এ নিয়ে একাধিকবার সরব হয়েছেন রাজনৈতিক বিরোধীরাও। এবার সেই মামলাতেই স্বস্তি পাওয়ায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর পায়ের তলার মাটি যে শক্ত হল তা বলাই বাহুল্য।

দুর্নীতি মামলায় মে মাসেই জেল খাটতে হয় ইমরানকে। পরে তিনি মুক্তি পেলেও বিপাকে পড়ে তাঁর দল। একের পর এক শীর্ষ নেতারা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ ছেড়ে দেন। ইমরানের গ্রেফতারির প্রতিবাদ করতে গিয়ে অন্তত ১০ হাজার দলীয় সমর্থক গ্রেফতারও হন। এমনকি ইমরানের দলকে নিষিদ্ধ করতেও উঠে পড়ে লেগেছে পাকিস্তান সরকার। সব মিলিয়ে পাক রাজনীতিতে একেবারে কোণঠাসা হয়ে পড়েছিলেন বিশ্বকাপজয়ী পাক অধিনায়ক। কিন্তু তোষাখানা মামলায় স্বস্তি পেলেন তিনি।

Releated Posts

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top