News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসএসসিতে ত্রিপুরার চাকরিপ্রার্থীদের বঞ্চনার অভিযোগ
Image

এসএসসিতে ত্রিপুরার চাকরিপ্রার্থীদের বঞ্চনার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জুলাই৷৷  স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ডিফেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগের ক্ষেত্রে ত্রিপুরার ছেলেদের বঞ্চিত করে বহিরাজ্যের ছেলেদের নিয়োগের চেষ্টা চলেছে বলে গুরুত্বর অভিযোগ করা হয়েছে৷ এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবগত অবগত করতে মুখ্যমন্ত্রী সচিবের কাছে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ স্টাফ সিলেকশন কমিশনের অন্তর্গত সারা দেশব্যাপী ডিফেন্সের বিভিন্ন ক্যাটাগরিতে নিয়োগ করা হয়৷সেই বিষয়ে ত্রিপুরার জন্য বরাদ্দকৃত আসনে   ত্রিপুরার স্থানীয় ছেলেদের জন্য ইন্টারভিউ হয়৷ কিন্তু দেখা যাচ্ছে বহির রাজ্যের ছেলেরা ইন্টারভিউতে অংশগ্রহণ করছে৷ তাতে ত্রিপুরার ছেলেরা বঞ্চিত হচ্ছে৷ তাই আজ ত্রিপুরার ছেলেরা মুখ্যমন্ত্রীর  উদ্দেশ্যে সেক্রেটারির নিকট এক ডেপুটেশন প্রদান করেন৷ তাদের দাবি ইন্টারভিউ শেষ হলেও মেডিকেল এখনো বাকি রয়েছে  ওইখানে যাতে এস এস সি  ইন্টারভিউতে উত্তীর্ণ সকল ছেলেদের রেশন কার্ড বাধ্যতামূলক করা হয়৷ সেই দাবি নিয়েই আজ মুখ্যমন্ত্রীর সেক্রেটারির সাথে সাক্ষাৎ করেন এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ছাত্ররা৷

Releated Posts

কাশফুলের শুভ্রতা, শিউলির সুবাসে উমার আগমনী বার্তা, শরতের আবেশে পুজোর প্রতীক্ষায় বাঙালি

তেলিয়ামুড়া, ২৭ সেপ্টেম্বর:  নীল আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘের ভেলা, দিগন্তজোড়া কাশফুলের দোলা আর ভোরের শিশিরভেজা ঘাসে…

ByByReshmi Debnath Sep 27, 2026

বনমালীপুরে ২৬ নম্বর বুথে প্রধানমন্ত্রীর ১৩৮তম ‘মন কি বাত’ অনুষ্ঠান, উপস্থিত সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: ৯ নম্বর বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মণ্ডলের উদ্যোগে রবিবার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ২৬ নম্বর বুথে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top