News Flash

  • Home
  • দিনের খবর
  • পাগলাহাটে গাড়ি থেকে নেমে সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল
Image

পাগলাহাটে গাড়ি থেকে নেমে সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল

ভাঙড়, ৩ জুলাই (হি. স.) : বাসন্তী হাইওয়ে ধরে কলকাতায় ফেরার পথে ভাঙড়ের পাগলাহাটে গাড়ি থেকে নামলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাগলাহাটে গাড়ি থেকে নেমে সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল ।
গত কয়েক দিন ধরে বাসন্তীর গাগড়ামারী এলাকায় তৃণমূলের সঙ্গে নির্দল প্রার্থীদের গন্ডগোল চলছিল। সোমবার সকালে ওই এলাকায় যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন বিকেলে রাজ্যপাল বাসন্তী হাইওয়ে ধরে কলকাতায় ফেরার পথে ভাঙড়ের পাগলাহাটে গাড়ি থেকে নামেন। রাজ্যপালকে দেখতে রাস্তার দুপাশের ভিড় জমে যায়। তিনি গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে যান বাজারে সব্জি বিক্রেতাদের সঙ্গে কথা বলতে। বিভিন্ন সব্জির দাম জিজ্ঞাসা করেন। পরে তাঁর লোকজন কিছু বাজারও করেন। প্রায় ১০ মিনিট মতো রাজ্যপালের কনভয় ওই এলাকায় দাঁড়ায়। পরে তাঁরা কলকাতায় ফিরে যান।

Releated Posts

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত উত্তরাখণ্ডে, মুখ্যমন্ত্রীর সরকারি গাড়িবহর অর্ধেক করলেন ধামি, প্রশাসনকে ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ

দেহরাদুন, ১৩ মে : জ্বালানি ও সম্পদ সংরক্ষণে একাধিক বড় পদক্ষেপ ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। বুধবার মুখ্যমন্ত্রী পুষ্কর…

ByByTaniya Chakraborty May 13, 2026

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফল প্রকাশ, পাশের হারে দেশের সেরা তিরুবনন্তপুরম; ডিজিলকারে মিলবে নম্বরপত্র ও শংসাপত্র

নয়াদিল্লি, ১৩ মে : সিবিএসই বুধবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। এবারের পরীক্ষায় দেশের মধ্যে সর্বোচ্চ…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল ঘিরে রাজনৈতিক তরজা, কেন্দ্রকে সমর্থন বিজেপির, ‘ব্যবস্থা ভেঙে পড়েছে’ অভিযোগ কংগ্রেসের

নয়াদিল্লি, ১৩ মে (আইএএনএস) : নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিল হওয়াকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক বিতর্ক…

ByByTaniya Chakraborty May 13, 2026

প্রাক্তন ঝাড়খণ্ড মন্ত্রী মাধব লাল সিংয়ের মৃত্যু, শোকের ছায়া রাজ্য রাজনীতিতে

রাঁচি, ১৪ মে (আইএএনএস) : দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মন্ত্রী ও বর্ষীয়ান রাজনৈতিক…

ByByTaniya Chakraborty May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top