News Flash

Image

জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল মহিলার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই৷৷ জলে ডুবে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক মহিলার৷ ঘটনাটি ঘটে কৈলাসহরের চন্ডীপুর ব্লকের রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকায়৷ ঘটনার বিবরনে জানা যায়, রাংরুং গ্রাম পঞ্চায়েত এলাকার স্থায়ী বাসিন্দা কৌশলা গোয়ালার বয়স আনুমানিক ৪০বছর৷ রবিবার সকালে এলাকারই একটি   পুকুরে স্নান করতে যান৷ কিন্তু একটু পরে দেখা যায় কৌশলা গোয়ালার কাপড়  পুকুরের পাড়ে রয়েছে অথচ কৌশলা গোয়ালা নেই৷ শুরু হয় খোঁজাখুঁজি৷ খবর দেওয়া হয় অগ্ণিনির্বাপক দপ্তরে৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মী ও স্থানীয়রা পুকুরের জল থেকে কৌশলা গোয়ালাকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু চিকিৎসা শুরুর ১০মিনিটের মাথায় মৃত্যুর কোলে ঢ়লে পরেন কৌশলা৷
কৌশলার নিকট আত্মীয়দের কাছ থেকে জানা যায়, তিনি অবিবাহিত ছিলেন, পাশাপাশি শারীরিক ভাবে অসুস্থ ছিলেন৷ অর্থের অভাবে প্রয়োজনীয় ওষুধ ক্রয় করে সেবন করতে পারছিলেন না৷ প্রায় সময়ই শারীরিক বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকতেন৷ এর ফলেই ভারসাম্য রাখতে না পেরে জলে ডুবে যায়৷ এই অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া বিরাজ করছে৷

Releated Posts

বিরল রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে ১২টি ভায়াল দেওয়া হয়েছে

আগরতলা, ১২ সেপ্টেম্বর :  রাজ্য সরকারের বিশেষ উদ্যোগে স্পাইনাল মাস্কুলার এট্রোফি টাইপ-১ জেনেটিক রোগে আক্রান্ত শিশু মনশ্রী চৌধুরীকে…

ByByNews Desk Sep 12, 2026

সিএনজি সংকটে খোয়াইয়ে ছয় শতাধিক অটোর দীর্ঘ লাইন, চরম দুর্ভোগে চালকরা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সিএনজি সংকটে শনিবার সকাল থেকেই চরম দুর্ভোগের মুখে পড়লেন খোয়াই শহর ও আশপাশের এলাকার অটোচালকরা।…

ByByNews Desk Sep 12, 2026

জেলা শাসকের দফতরের পাশে বেহাল রাস্তা, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

আগরতলা, ১২ সেপ্টেম্বর: রাস্তার বেহাল দশার কারণে এলাকার ছেলে-মেয়েদের কাছে বিয়ের সম্বন্ধ এসেও ফিরে যাচ্ছে। এমনই অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 12, 2026

জাতীয় শিক্ষানীতি ২০২০ হলো নতুন ও উন্নত ভারত গড়ার মূল ভিত্তি: রাজ্যপাল

আগরতলা, ১২ সেপ্টেম্বর: সাফল্যের কোনও শর্টকার্ট উপায় নেই। শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য নিরন্তর প্রচেষ্টা চালাতে, শেখা অব্যাহত রাখতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top