News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় বাবা ও মেয়ে মিলে হাতিয়ে নিলেন সাড়ে তিন লক্ষাধিক টাকা
Image

ত্রিপুরায় বাবা ও মেয়ে মিলে হাতিয়ে নিলেন সাড়ে তিন লক্ষাধিক টাকা

ধর্মনগর(ত্রিপুরা), ১ জুলাই (হি. স.) : আবারও ত্রিপুরায় সাইবার ক্রাইমের থাবা পড়েছে। এবার বাবা ও মেয়ের কীর্তিতে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। করোনার টিকাকরণের সমীক্ষার অজুহাতে প্রতারিত হয়েছেন দুই জন। তাঁদের কাছ থেকে সাড়ে তিন লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছিলেন সাইবার অপরাধীরা। অবাক করা বিষয়, ওই অপরাধের সাথে বাবা ও মেয়ে জড়িত রয়েছেন। পুলিশি তৎপরতায় প্রতারক বাবা ও মেয়ে সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

এ-বিষয়ে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে কদমতলা ও প্রেমতলা বাজারের দুই ব্যবসায়ী সত্য রঞ্জন নাথ ও সন্দীপ দেব প্রতারিত হয়েছেন। করোনার টিকাকরণের সমীক্ষার অজুহাতে সন্দীপ দেব থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা এবং সত্য রঞ্জন নাথ থেকে ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে সাইবার অপরাধীরা। ঘটনার বিবরণে সন্দীপ দেব বলেন, ওইদিন স্কুটিতে চেপে এক যুবতী এবং এক ব্যক্তি তাঁর কাছে করোনার টিকাকরণের তথ্য জানতে এসেছিলেন। তাঁরা মোবাইলে ওটিপি ব্যবহার করে আমার ব্যাংক একাউন্ট থেকে ২ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। বিষয়টি তারা চলে যাওয়ার পর নজরে এসেছে। একই বিবরণ দিয়েছেন সত্য রঞ্জন নাথ। তাঁর কাছেও করোনার টিকাকরণের সমীক্ষার কথা বলে ওটিপিব্যবহার করে ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। দুজনই বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলা থানায় এ-বিষয়ে লিখিত অভিযোগ জানান। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে।  

উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপার ভানুপদ বাবু বলেন, তদন্তে নেমে জানা গেছে, ওই অপরাধের সাথে বাবা ও মেয়ে এবং অপর এক ব্যক্তি জড়িত রয়েছে। ধর্মনগর থানার পুলিশ দুই ব্যবসায়ীর টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগের ভিত্তিতে ধর্মনগর বরুয়াকান্দি গ্রামের খুপাটিল্লা এলাকার বাসিন্দা লক্ষ্মী গৌড়, মিঠু গৌড় এবং গৌতম বিশ্বাস-কে জালে তুলেছে। লক্ষ্মী গৌড় ও মিঠু গৌড় সম্পর্কে বাবা-মেয়ে হন। তিনি বলেন, ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। 

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top