নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন৷৷ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটির উদ্যোগে বিশালগড় হাসপাতালের ব্লাড ব্যাংকে শুক্রবার রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ সংবাদ সংগ্রহ ও সংবাদ পরিবেশন এর পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিল ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিশালগড় বিভাগীয় কমিটি৷ শুক্রবার বিশালগড় মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে এসোসিয়েশনের উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷
রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স, বিশালগড়ের মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, মহকুমা বন আধিকারিক পল্লব চক্রবর্তী, এসোসিয়েশনের রাজ্য সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ, মহকুমা স্বাস্থ্য আধিকারিক জ্যোতির্ময় দাস, বিশালগড় বিভাগীয় কমিটির নেতৃত্ব ও সদস্যগণ৷ শিবিরে মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক এবং মহকুমা বন আধিকারিক সহ মোট ১১ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে মহকুমা শাসক বিনয় ভাষণ দাস বলেন, রক্তদান মহৎ দান৷ সাংবাদিকরা সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন৷ আগামী দিনেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে তিনি আহ্বান জানিয়েছেন৷ সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন রক্তদান শিবির সহ সামাজিক কর্মসূচি পালনে বিশালগড় বিভাগীয় কমিটি আগামী দিনও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করবে৷

জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশালগড়ে রক্তদান শিবির
Tags:
Releated Posts
সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের
আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…
আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক
আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…
রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী
আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…
উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত
নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন : সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…


















