News Flash

  • Home
  • দিনের খবর
  • পটাশপুরে নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ
Image

পটাশপুরে নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ

পটাশপুর, ৩০ জুন (হি. স.) : পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক নির্দল প্রার্থীর বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে। আহত হয়েছেন একজন। জখম অবস্থাতেই পলাতক নির্দল সমর্থক। ঘটনাস্থলে পৌঁছতেই বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে শুক্রবার।

এদিন সকালে পটাশপুরের পালপাড়ায় এক নির্দল প্রার্থীর বাড়িতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের অভিঘাতে কেঁপে ওঠে গোটা এলাকা। টিনের বাড়ির একাংশও ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমটায় বাড়ি থেকে বের হননি। আকস্মিকতার ঘোর কাটিয়ে উঠে যতক্ষণে স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় পৌঁছন, ততক্ষণে জখম অবস্থায় ওই ব্যক্তি পালিয়ে গিয়েছেন। অভিযোগ, বাড়িতেই বোমা মজুত করা হয়েছিল। সেই মজুত বোমা ফেটেই বিস্ফোরণ। বিরোধীদের অভিযোগ, এলাকা দখলের জন্য ক্ষমতা জাহির করতেই বোমা মজুত করা হচ্ছে। আর তা ফেটেই বিস্ফোরণ হচ্ছে। আপাতত এলাকা থেকে বিস্ফোরণের নমুনা সংগ্রহ করছে পুলিশ। নির্দল প্রার্থীর খোঁজে তল্লাশি চলছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top