ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন।। বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপন উপলক্ষে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব এবারও এক আলোচনা চক্রের আয়োজন করতে যাচ্ছে। এই উপলক্ষে আগামী ২রা জুলাই, রবিবার, বিকেল সাড়ে ৪টায় আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে “ক্রীড়া সাংবাদিকতার আধুনিকতা ও তার প্রয়োগ” শীর্ষক আলোচনা চক্রে কয়েকজন বিশিষ্ট আলোচককেও আমন্ত্রণ জানানো হবে। পাশাপাশি স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সকল সদস্য এবং ভাতৃপ্রতিম অন্যান্য ক্লাব বা সংগঠনের সদস্য-সদস্যাদের এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। উল্লেখ্য, ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনাচক্রে পৌরহিত্য করবেন ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী। মডারেটরের ভূমিকায় থাকবেন ক্লাবের সিনিয়র সদস্য মনিময় রায় এবং সঞ্চালনায় সম্পাদক সুপ্রভাত দেবনাথ। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উদযাপনে আলোচনা চক্র
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















